ডিসেম্বর থেকে ৪ মাস তাণ্ডব চলবে বাংলাদেশে | El Nino | The Wave24
সামিউল আলীম
১০ অক্টোবর, ২০২৬, ১২:২৯
শক্তিশালী হচ্ছে এল নিনো। আগামী ডিসেম্বরে এটি সর্বোচ্চ চূড়ায় উঠবে। আর প্রশান্ত মহাসাগরে যে উত্তাপটা জমছে, তার আঁচ বাংলাদেশেও লাগবে। তাতে সামনে শুধু গরম বাড়ার আশঙ্কাই নয়, বদলে যেতে পারে বৃষ্টির ছক, চাপে পড়তে পারে কৃষি আবার হঠাৎ অতিবৃষ্টির ঘটনাও তৈরি করতে পারে নতুন বিপদ। বিশ্ব আবহাওয়া সংস্থা ডব্লিউএমও বলছে, ডিসেম্বরের দিকে এটি সর্বোচ্চ শক্তিতে পৌঁছাতে পারে। আর ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত সক্রিয় থাকার সম্ভাবনা প্রায় শতভাগ। অর্থাৎ চারমাস ধরে তাণ্ডব চালাবে এই এল নিনো। কিন্তু প্রশ্নটা হচ্ছে এই অবস্থা সামলানোর জন্য বাংলাদেশ কতটা প্রস্তুত।