পুলিশেরই নিরাপত্তা নেই? সাধারণ মানুষের কী হবে? | POLICE NO SECURITY | The Wave24
ফাহিম রহমান
১১ অক্টোবর, ২০২৬, ১৮:১৪
ঘটনাটি গত বৃহস্পতিবার গভীর রাতের। ঘড়িতে তখন রাত আড়াইটা বাজে। খুলনার রূপসা থানায় একটা বিশেষ অভিযান চলছিল। সেই অভিযান শেষ করে নিজের বাসায় ফিরছিলেন শাহ আলম নামের এক পুলিশ পরিদর্শক। তিনি তখন সাদা পোশাকে ছিলেন। রিকশায় চড়ে যাচ্ছিলেন বাসার দিকে। তাঁর কাছে দুটো মোবাইল ফোন আর একটা ওয়ালেট ছিল। ঠিক সেই সময়, খুলনা কলেজিয়েট গার্লস স্কুলের সামনে তাঁর রিকশার পথ আটকে দাঁড়ায় তিন জন ছিনতাইকারী। তারা জোর করে তাঁর ফোন ও টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।পুলিশ কর্মকর্তা বাধা দিলে কী হয় জানেন? ছিনতাইকারীরা তাঁর ওপর চড়াও হয় এবং ধারালো চাপাতি দিয়ে তাঁর দুই হাতের কবজিতে সজোরে কোপ দেয়! গুরুতর আহত অবস্থায় তিনি রাস্তায় লুটিয়ে পড়েন। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে প্রথমে হাসপাতালে নিয়ে যায়। অবস্থা এতটাই খারাপ ছিল যে, তাঁকে দ্রুত ঢাকায় উড়িয়ে আনা হয়। বর্তমানে তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।তারপর খুলনা জেলা পুলিশ থেকে এক অদ্ভুত ও চাঞ্চল্যকর নির্দেশ জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে—রাতে কোনো পুলিশ সদস্য একা চলাচল করতে পারবেন না!