সর্বশেষ
কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী চিকিৎসাসেবার মান বাড়লে বিদেশমুখী রোগী কমবে: রাষ্ট্রপতি দ্বিতীয় ওডিআই: অস্ট্রেলিয়ার বিপক্ষে সোবহানার রেকর্ডগড়া সেঞ্চুরি গড়াই নদীতে ‘শহীদ আবরার ফাহাদ সেতু’ নির্মাণের নির্দেশ সাংবাদিক আমির খসরু আর নেই রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি: চারজন রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার কিং খালিদ বিমানবন্দরে হামলা: ঢাকা-রিয়াদ রুটে ৫ ফ্লাইট বাতিল আইপিইউ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার নারীস্বাস্থ্য ও টেকসই স্বাস্থ্যসেবা: বাংলাদেশ ও ইআইবির বিনিয়োগের উদ্যোগ চীন, দ. কোরিয়া ও জাপানের বিনিয়োগকারীদের জন্য বেপজার বিশেষ ডেস্ক চালু সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রচারণার নির্দেশ যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডব: অন্তত ৪ জনের মৃত্যু সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর অপপ্রচারে প্রভাবিত না হওয়ার আহ্বান কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী চিকিৎসাসেবার মান বাড়লে বিদেশমুখী রোগী কমবে: রাষ্ট্রপতি দ্বিতীয় ওডিআই: অস্ট্রেলিয়ার বিপক্ষে সোবহানার রেকর্ডগড়া সেঞ্চুরি গড়াই নদীতে ‘শহীদ আবরার ফাহাদ সেতু’ নির্মাণের নির্দেশ সাংবাদিক আমির খসরু আর নেই রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি: চারজন রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার কিং খালিদ বিমানবন্দরে হামলা: ঢাকা-রিয়াদ রুটে ৫ ফ্লাইট বাতিল আইপিইউ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার নারীস্বাস্থ্য ও টেকসই স্বাস্থ্যসেবা: বাংলাদেশ ও ইআইবির বিনিয়োগের উদ্যোগ চীন, দ. কোরিয়া ও জাপানের বিনিয়োগকারীদের জন্য বেপজার বিশেষ ডেস্ক চালু সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রচারণার নির্দেশ যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডব: অন্তত ৪ জনের মৃত্যু সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর অপপ্রচারে প্রভাবিত না হওয়ার আহ্বান

তিন দেশের বিনিয়োগকারীদের জন্য বেপজার বিশেষ ডেস্ক চালু


ওয়েভ রিপোর্ট

ওয়েভ রিপোর্ট

১১ অক্টোবর, ২০২৬, ১২:১৬

তিন দেশের বিনিয়োগকারীদের জন্য বেপজার বিশেষ ডেস্ক চালু

—ছবি: সংগৃহীত

চীন, দক্ষিণ কোরিয়া ও জাপানের বিনিয়োগকারীদের দ্রুত ও কার্যকর সেবা দিতে তিনটি বিশেষায়িত কান্ট্রি ডেস্ক চালু করেছে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)।
 

শনিবার (১০ অক্টোবর) ঢাকায় আয়োজিত ‘মিট দ্য ইনভেস্টরস’ অনুষ্ঠানে এসব ডেস্কের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে শতাধিক দেশি-বিদেশি বিনিয়োগকারী অংশ নেন।

 

বেপজার অধীন আটটি রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) ও দুটি অর্থনৈতিক অঞ্চলে বিশ্বের ৩৮টি দেশের বিনিয়োগকারীরা বিনিয়োগ করেছেন। এসব দেশের মধ্যে চীন, দক্ষিণ কোরিয়া ও জাপান শীর্ষ তিন বিনিয়োগকারী দেশ। নতুন ডেস্কগুলোর মাধ্যমে দেশ তিনটির বিদ্যমান ও সম্ভাব্য বিনিয়োগকারীদের বিনিয়োগ সংক্রান্ত তথ্য, পরামর্শ ও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। এর ফলে বিনিয়োগ প্রক্রিয়া সহজ করার পাশাপাশি বিদ্যমান ব্যবসা সম্প্রসারণ ও নতুন বিনিয়োগ আকর্ষণ সহজ হবে বলে আশা করছে বেপজা।

 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন বলেন, বিনিয়োগকারীদের কথা সরাসরি শোনা, তাদের সমস্যা ও প্রত্যাশা বোঝা এবং বিনিয়োগ পরিবেশকে আরও প্রতিযোগিতামূলক ও ব্যবসাবান্ধব করার ক্ষেত্রে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

বৈশ্বিক বাণিজ্যিক অস্থিরতা ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যেও বেপজা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে উল্লেখ করে তিনি বলেন, ২০২৫-২৬ অর্থবছরে বেপজা ৩৬টি প্রতিষ্ঠানের সঙ্গে বিনিয়োগ চুক্তি করেছে। একই সময়ে বেপজার অধীন জোনগুলো থেকে ৮ দশমিক ৪১ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি হয়েছে, যা আগের অর্থবছরের তুলনায় ২ দশমিক ২২ শতাংশ বেশি।

Share this article

https://mail.thewave24.com/news/4f5edb2f-73f9-4d6d-8739-644ca41d572a

আর্কাইভ দেখুন

© 2026 TheWave24. All rights reserved

Privacy Policy

We use cookies to analyze traffic on our website. By continuing to browse, you agree to our cookie policy.