সমঝোতা হলেও বিচার কী হবে? আওয়ামী লীগ নিয়ে নতুন আলোচনা | Awami League Reconciliation | The Wave24
শারমিন শ্রাবনী
১০ অক্টোবর, ২০২৬, ১২:২৮
আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক সমঝোতা কি সম্ভব? সমঝোতার আগে অপরাধ স্বীকার ও অনুতাপ প্রকাশ করতে হবে—প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমানের এমন বক্তব্য ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে দলটির রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে। কিন্তু দায় স্বীকার করলেই কি আওয়ামী লীগ আবার প্রকাশ্যে রাজনীতি করতে পারবে? প্রত্যাহার হবে কার্যক্রমের নিষেধাজ্ঞা? নাকি বিচার ও জবাবদিহির প্রশ্নে এখনো অনেক পথ বাকি?
৬ অক্টোবর সচিবালয়ে দেওয়া বক্তব্যে আওয়ামী লীগের সঙ্গে সম্ভাব্য রাজনৈতিক পুনর্মিলন, সমঝোতার শর্ত এবং দলটির কর্মী-সমর্থকদের সঙ্গে সম্পর্কের বিষয় তুলে ধরেন তথ্য উপদেষ্টা। তবে সমঝোতার কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা বৈঠকের ঘোষণা তিনি দেননি।
এই ভিডিওতে থাকছে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার সম্ভাবনা, অপরাধ স্বীকার ও অনুতাপের শর্ত, চলমান বিচারপ্রক্রিয়া, কার্যক্রম নিষিদ্ধের আইনি প্রেক্ষাপট এবং রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত বিশ্লেষণ।
সমঝোতা হলে বিচার কী হবে? আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের নিষেধাজ্ঞা কি উঠে যেতে পারে? আর ভুক্তভোগী পরিবারগুলোর বিচার ও জবাবদিহির দাবি কীভাবে নিশ্চিত হবে? জানুন পুরো বিশ্লেষণে।
আপনার কী মনে হয়—বিচার ও জবাবদিহি নিশ্চিত করে আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক সমঝোতা সম্ভব? মন্তব্যে আপনার মতামত জানান।
দেশের রাজনীতি ও গুরুত্বপূর্ণ ঘটনার নিরপেক্ষ বিশ্লেষণ পেতে ভিডিওটি লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।