গঙ্গার পানি চুক্তি করবে না বাংলাদেশ | Ganges Water Treaty | The Wave24
মাহবুব হাসান
০৭ অক্টোবর, ২০২৬, ১৩:৪০
১৯৯৬ সালের ১২ ডিসেম্বর স্বাক্ষরিত গঙ্গার ৩০ বছর মেয়াদী পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ২০২৬ সালের ১২ই ডিসেম্বর। নতুন চুক্তিতে 'গ্যারান্টি ক্লজ' না থাকলে ভারত-বাংলাদেশ গঙ্গার পানি বণ্টন চুক্তি আর নবায়ন করবে না বাংলাদেশ। সম্প্রতি বিশ্বব্যাংক ও ইউরোপিয়ান ইউনিয়নের সংলাপে পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানির এই স্পষ্ট বার্তার পর তোলপাড় শুরু হয়েছে নদী রাজনীতিতে।
১৯৭৭ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের করা চুক্তিতে কীভাবে ৮০% পানির গ্যারান্টি ছিল, আর ১৯৯৬ সালে শেখ হাসিনার আমলে করা চুক্তির ফাঁকফোকরে কীভাবে বাংলাদেশ শুকনো মৌসুমে নিজস্ব ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত হয়েছে—তার পুঙ্খানুপুঙ্খ তথ্যভিত্তিক বিশ্লেষণ তুলে ধরা হয়েছে এই প্রতিবেদনে।
ফারাক্কা ব্যারেজ, সুপেয় পানির সংকট ও সীমান্ত রাজনীতির এই বিশেষ প্রতিবেদনে জানুন:
গ্যারান্টি ক্লজের গুরুত্ব: গঙ্গার পানি প্রবাহ ৭০ হাজার কিউসেকের নিচে নামলে বাংলাদেশের কী পরিণতি হয় এবং কেন ১৯৭৭ সালের চুক্তিটিই সেরা ছিল।
উপকূলীয় ভয়াবহতা: সাতক্ষীরার শ্যামনগর থেকে খুলনা-বাগেরহাট পর্যন্ত লবণাক্ততার তীব্রতা, পানির হাহাকার ও সুন্দরবনের ক্ষতি।
ভারতের কৌশলী অবস্থান: ৪০ বছরের গড়ের ভিত্তিতে চুক্তি করার ভারতীয় ফর্মুলা ও প্রখ্যাত নদী বিশেষজ্ঞ আইনুন নিশাতের তীব্র প্রতিক্রিয়া।
রাজনীতি ও ভূরাজনীতি: আন্তর্জাতিক নদী আইন অনুযায়ী ভাটির দেশ হিসেবে বাংলাদেশের আইনগত অধিকার এবং তারেক রহমান সরকারের পরবর্তী পদক্ষেপ।
বাংলাদেশের ভূরাজনীতি, পরিবেশ সংকট এবং জাতীয় অস্তিত্বের এই গুরুত্বপূর্ণ লড়াই সম্পর্কে বিস্তারিত জানুন পুরো ভিডিওতে।
📌 নদী, রাজনীতি ও জাতীয় স্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ সব অনুসন্ধানী বিশ্লেষণের জন্য 'The Wave24' চ্যানেলটি সাবস্ক্রাইব করুন