শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শুরু | Mahalaya | Durga Puja 2026 | The Wave24
ওয়েভ রিপোর্ট
১১ অক্টোবর, ২০২৬, ১৮:০৯
মহালয়ার মধ্য দিয়ে শুরু হলো দেবীপক্ষ। আর এর মধ্য দিয়েই শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শুরু। পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষের সূচনায় ভক্তদের মধ্যে ছড়িয়ে পড়ে উৎসবের আমেজ। চণ্ডীপাঠ, দেবী দুর্গার আবাহন এবং নানা ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে মহালয়া বাঙালি হিন্দু সম্প্রদায়ের কাছে নিয়ে আসে শারদীয় দুর্গাপূজার আগমনী বার্তা।
দুর্গোৎসবকে ঘিরে মন্দিরে মন্দিরে প্রস্তুতি, ভক্তদের প্রার্থনা আর উৎসবের প্রতীক্ষায় মুখর হয়ে ওঠে চারপাশ। মহালয়ার তাৎপর্য, দেবীপক্ষের সূচনা এবং শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতার নানা দিক তুলে ধরেছি এই প্রতিবেদনে।