২০১৯ থেকে ২০২৬: ইলেকট্রিক গাড়ি কি আদৌ আসবে? | Electric Car | The Wave Money
সামিউল আলীম
১০ অক্টোবর, ২০২৬, ১৬:৪৬
২০১৯ সালের অক্টোবরে চট্টগ্রামের মীরসরাই অর্থনৈতিক অঞ্চলে ১০০ একর জমিতে শুরু হয়েছিল দেশের প্রথম মেড-ইন-বাংলাদেশ ইলেকট্রিক গাড়ি (EV) তৈরির কাজ। কথা ছিল ২০২০ সালের মধ্যেই বাজারে আসবে বাংলাদেশে তৈরি ইভি। তবে ২০২০ পেরিয়ে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত দীর্ঘ ৭ বছরে বারবার তারিখ বদলালেও বাজারে আসেনি সেই কাঙ্ক্ষিত ইলেকট্রিক কার!
বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (BAIL) প্রায় ১,৫০০ কোটি টাকার এই মেগা প্রজেক্টে সরকার কর অবকাশ, শুল্কমুক্ত কাঁচামাল আমদানি এবং জমি বরাদ্দসহ সর্বোচ্চ নীতিগত সুবিধা দিয়েছে। এমনকি ২০২৬ সালের মে মাসে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে প্রদর্শনীতে আনা গাড়ির টেস্ট ড্রাইভ করে গুণগত মান ঠিক রাখার শর্তে সব ধরনের সরকারি সহায়তার আশ্বাস দেন। জুলাইয়ে গাড়ি বাজারজাতকরণের নতুন সময়সীমা দেওয়া হলেও এখন পর্যন্ত শোরুমে গাড়ি না মেলায় উঠছে নানা প্রশ্ন।
বাংলাদেশের প্রথম ইভি ম্যানুফ্যাকচারিং প্রজেক্ট ও এভিয়েশন/অটোমোবাইল খাতের এই দীর্ঘ অনিশ্চয়তা নিয়ে অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে:
৭ বছরের তারিখ বদলের গল্প: ২০২০ থেকে ২০২৬—বারবার উৎপাদন শুরুর তারিখ পেছানোর নেপথ্য কারণ।
১৫০০ কোটি টাকার বিনিয়োগ ও সক্ষমতা: বছরে ৩০ হাজার ফোর-হুইলার (MEV), ৪০ হাজার অটোম্যাক্স থ্রি-হুইলার এবং ৬০ হাজার গ্লাইডার বাইক বানানোর পরিকল্পনা।
প্রধানমন্ত্রীর টেস্ট ড্রাইভ ও প্রদর্শনী: ঢাকা অটো সিরিজে প্রদর্শিত প্রোটোটাইপ ও কারিগরি মান নিয়ন্ত্রণের শর্ত।
সরকারের বিপুল ছাড় ও নীতিগত সহায়তা: মীরসরাইয়ে ১০০ একর জমি, কর অবকাশ, শুল্কমুক্ত আমদানি ও এআইটি সুবিধা।
মূল বাধা কোথায়? ইঞ্জিনিয়ার ও দক্ষ কারিগরি জনবলের সংকট নাকি অবকাঠামোগত প্রযুক্তিগত দুর্বলতা?
বাংলাদেশে তৈরি প্রথম ইলেকট্রিক গাড়ির ভবিষ্যৎ এবং দেশের অটোমোবাইল শিল্প নিয়ে বিস্তারিত তথ্যভিত্তিক বিশ্লেষণ জানতে পুরো ভিডিওটি দেখুন।
📌 দেশের শিল্প খাত, অটোমোবাইল ও অর্থনৈতিক অগ্রগতির নিয়মিত সংবাদের জন্য 'The Wave24' চ্যানেলটি সাবস্ক্রাইব করুন!