সর্বশেষ
কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী চিকিৎসাসেবার মান বাড়লে বিদেশমুখী রোগী কমবে: রাষ্ট্রপতি দ্বিতীয় ওডিআই: অস্ট্রেলিয়ার বিপক্ষে সোবহানার রেকর্ডগড়া সেঞ্চুরি গড়াই নদীতে ‘শহীদ আবরার ফাহাদ সেতু’ নির্মাণের নির্দেশ সাংবাদিক আমির খসরু আর নেই রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি: চারজন রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার কিং খালিদ বিমানবন্দরে হামলা: ঢাকা-রিয়াদ রুটে ৫ ফ্লাইট বাতিল আইপিইউ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার নারীস্বাস্থ্য ও টেকসই স্বাস্থ্যসেবা: বাংলাদেশ ও ইআইবির বিনিয়োগের উদ্যোগ চীন, দ. কোরিয়া ও জাপানের বিনিয়োগকারীদের জন্য বেপজার বিশেষ ডেস্ক চালু সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রচারণার নির্দেশ যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডব: অন্তত ৪ জনের মৃত্যু সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর অপপ্রচারে প্রভাবিত না হওয়ার আহ্বান কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী চিকিৎসাসেবার মান বাড়লে বিদেশমুখী রোগী কমবে: রাষ্ট্রপতি দ্বিতীয় ওডিআই: অস্ট্রেলিয়ার বিপক্ষে সোবহানার রেকর্ডগড়া সেঞ্চুরি গড়াই নদীতে ‘শহীদ আবরার ফাহাদ সেতু’ নির্মাণের নির্দেশ সাংবাদিক আমির খসরু আর নেই রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি: চারজন রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার কিং খালিদ বিমানবন্দরে হামলা: ঢাকা-রিয়াদ রুটে ৫ ফ্লাইট বাতিল আইপিইউ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার নারীস্বাস্থ্য ও টেকসই স্বাস্থ্যসেবা: বাংলাদেশ ও ইআইবির বিনিয়োগের উদ্যোগ চীন, দ. কোরিয়া ও জাপানের বিনিয়োগকারীদের জন্য বেপজার বিশেষ ডেস্ক চালু সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রচারণার নির্দেশ যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডব: অন্তত ৪ জনের মৃত্যু সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর অপপ্রচারে প্রভাবিত না হওয়ার আহ্বান

মোদি-ত্রিবেদী বৈঠক: আলোচনায় বাংলাদেশ ও দ্বিপক্ষীয় সম্পর্ক


ওয়েভ ওয়ার্ল্ড

ওয়েভ ওয়ার্ল্ড

০৮ অক্টোবর, ২০২৬, ১৩:৪০

মোদি-ত্রিবেদী বৈঠক: আলোচনায় বাংলাদেশ ও দ্বিপক্ষীয় সম্পর্ক

গত সোমবার রাতে ঢাকা থেকে নয়াদিল্লি পৌঁছে পরদিন মঙ্গলবার দুপুরে নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে নয়াদিল্লিতে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

 

কূটনৈতিক সূত্রে জানা গেছে, প্রতিবেশী দুই দেশের সম্পর্কের বিভিন্ন বিষয়ের পাশাপাশি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের বিষয়ে ঢাকার বর্তমান অবস্থান নিয়ে নরেন্দ্র মোদি ও দীনেশ ত্রিবেদীর মধ্যে আলোচনা হয়েছে।

 

গত সোমবার রাতে ঢাকা থেকে নয়াদিল্লি পৌঁছে পরদিন মঙ্গলবার দুপুরে নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেন দীনেশ ত্রিবেদী।

 

এ ছাড়া ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রির সঙ্গে দেখা করেছেন ঢাকায় দেশটির হাইকমিশনার। আগামী বৃহস্পতিবার দীনেশ ত্রিবেদীর ঢাকায় ফেরার কথা রয়েছে বলে ঢাকার কূটনৈতিক সূত্র জানিয়েছে।

 

গত আগস্টে নয়াদিল্লি গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছিলেন দীনেশ ত্রিবেদী। সেবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে তিনি ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছিলেন।

 

তবে এবারের আলোচনা নিয়ে ভারতের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

 

ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মঙ্গলবার দেশটির সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠের সঙ্গেও বৈঠক করেন। বৈঠকে বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সহযোগিতা ও প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। ভারতীয় সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

 

বৈঠকে ভারত-বাংলাদেশের দ্বিপক্ষীয় সহযোগিতা ও প্রতিরক্ষা সম্পর্ক শক্তিশালী করার বিভিন্ন পদক্ষেপের ওপর গুরুত্ব দেওয়া হয়।

Share this article

https://mail.thewave24.com/news/fe160044-59c0-4cd2-8b68-cbf3de8f5c2e

আর্কাইভ দেখুন

© 2026 TheWave24. All rights reserved

Privacy Policy

We use cookies to analyze traffic on our website. By continuing to browse, you agree to our cookie policy.