সর্বশেষ
কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী চিকিৎসাসেবার মান বাড়লে বিদেশমুখী রোগী কমবে: রাষ্ট্রপতি দ্বিতীয় ওডিআই: অস্ট্রেলিয়ার বিপক্ষে সোবহানার রেকর্ডগড়া সেঞ্চুরি গড়াই নদীতে ‘শহীদ আবরার ফাহাদ সেতু’ নির্মাণের নির্দেশ সাংবাদিক আমির খসরু আর নেই রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি: চারজন রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার কিং খালিদ বিমানবন্দরে হামলা: ঢাকা-রিয়াদ রুটে ৫ ফ্লাইট বাতিল আইপিইউ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার নারীস্বাস্থ্য ও টেকসই স্বাস্থ্যসেবা: বাংলাদেশ ও ইআইবির বিনিয়োগের উদ্যোগ চীন, দ. কোরিয়া ও জাপানের বিনিয়োগকারীদের জন্য বেপজার বিশেষ ডেস্ক চালু সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রচারণার নির্দেশ যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডব: অন্তত ৪ জনের মৃত্যু সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর অপপ্রচারে প্রভাবিত না হওয়ার আহ্বান কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী চিকিৎসাসেবার মান বাড়লে বিদেশমুখী রোগী কমবে: রাষ্ট্রপতি দ্বিতীয় ওডিআই: অস্ট্রেলিয়ার বিপক্ষে সোবহানার রেকর্ডগড়া সেঞ্চুরি গড়াই নদীতে ‘শহীদ আবরার ফাহাদ সেতু’ নির্মাণের নির্দেশ সাংবাদিক আমির খসরু আর নেই রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি: চারজন রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার কিং খালিদ বিমানবন্দরে হামলা: ঢাকা-রিয়াদ রুটে ৫ ফ্লাইট বাতিল আইপিইউ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার নারীস্বাস্থ্য ও টেকসই স্বাস্থ্যসেবা: বাংলাদেশ ও ইআইবির বিনিয়োগের উদ্যোগ চীন, দ. কোরিয়া ও জাপানের বিনিয়োগকারীদের জন্য বেপজার বিশেষ ডেস্ক চালু সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রচারণার নির্দেশ যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডব: অন্তত ৪ জনের মৃত্যু সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর অপপ্রচারে প্রভাবিত না হওয়ার আহ্বান

পাকিস্তানের পরিবর্তে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে বাংলাদেশ


ওয়েভ স্পোর্টস

ওয়েভ স্পোর্টস

০৯ অক্টোবর, ২০২৬, ২৩:২২

পাকিস্তানের পরিবর্তে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে বাংলাদেশ

ভারতে গিয়ে এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে না পাকিস্তান। তাদের পরিবর্তে ছয় দলের এই টুর্নামেন্টে সুযোগ পেয়েছে বাংলাদেশ।

 

আগামী ২৭ অক্টোবর থেকে ৫ নভেম্বর ভারতের পাঞ্জাবে বসবে এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফি। খেলা হবে জালন্ধরের অলিম্পিয়ান সুরজিৎ সিং হকি স্টেডিয়ামে। নকআউট পর্বের ম্যাচগুলো হবে মোহালির অলিম্পিয়ান বলবীর সিং সিনিয়র ইন্টারন্যাশনাল হকি স্টেডিয়ামে।

 

এ প্রসঙ্গে বাংলাদেশ হকি ফেডারেশনের সহসভাপতি সাজেদ এএ আদেল বলেছেন, ‌‌‌‌‌‌‌“পাকিস্তান হকি দল ভারতে খেলতে যাবে না। যে কারণে এশিয়ান হকি ফেডারেশন থেকে আমাদের প্রস্তাব দিয়েছিল খেলতে চাই কিনা। আমরা খেলার সম্মতি দিয়েছি। ইনশাআল্লাহ এই টুর্নামেন্টে বাংলাদেশ খেলবে।”

 

আসলে সীমান্ত নিয়ে প্রতিবেশী দুই দেশ ভারত-পাকিস্তানের মধ্যে দীর্ঘদিনের দ্বন্দ্ব। সেই দ্বন্দ্বের কারণে ২০০৮ সালের পর থেকে কোনো দ্বিপক্ষীয় সিরিজে অংশ নিচ্ছে না ভারত-পাকিস্তান। তবে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় তাদের দেখা যাচ্ছে।

 

টুর্নামেন্টে অংশগ্রহণকারী ছয় দল হলো—ভারত, জাপান, চীন, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া ও বাংলাদেশ। শুরুতে টুর্নামেন্টে পাকিস্তানের অংশ নেওয়ার কথা ছিল। তবে দেশটি তাদের ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের অনুরোধ করেছিল। সেই অনুরোধে সাড়া না মেলায় শেষ পর্যন্ত টুর্নামেন্ট থেকে সরে দাঁড়িয়েছে পাকিস্তান।

 

পাকিস্তানের পরিবর্তে বাংলাদেশকে মূল পর্বে নেওয়া হয়েছে। টুর্নামেন্টের জন্য বাংলাদেশকে আগে রিজার্ভ দল হিসেবে রাখা হয়েছিল। ওমানও ছিল রিজার্ভ তালিকায়। কোনো দল সরে দাঁড়ালে যাতে ছয় দল নিয়েই প্রতিযোগিতা আয়োজন করা যায়, সে পরিকল্পনার অংশ হিসেবেই রাখা হয়েছিল রিজার্ভ দল।

Share this article

https://mail.thewave24.com/news/fb800acc-8ec5-482b-9341-e82d3383f76c

আর্কাইভ দেখুন

© 2026 TheWave24. All rights reserved

Privacy Policy

We use cookies to analyze traffic on our website. By continuing to browse, you agree to our cookie policy.