সর্বশেষ
কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী চিকিৎসাসেবার মান বাড়লে বিদেশমুখী রোগী কমবে: রাষ্ট্রপতি দ্বিতীয় ওডিআই: অস্ট্রেলিয়ার বিপক্ষে সোবহানার রেকর্ডগড়া সেঞ্চুরি গড়াই নদীতে ‘শহীদ আবরার ফাহাদ সেতু’ নির্মাণের নির্দেশ সাংবাদিক আমির খসরু আর নেই রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি: চারজন রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার কিং খালিদ বিমানবন্দরে হামলা: ঢাকা-রিয়াদ রুটে ৫ ফ্লাইট বাতিল আইপিইউ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার নারীস্বাস্থ্য ও টেকসই স্বাস্থ্যসেবা: বাংলাদেশ ও ইআইবির বিনিয়োগের উদ্যোগ চীন, দ. কোরিয়া ও জাপানের বিনিয়োগকারীদের জন্য বেপজার বিশেষ ডেস্ক চালু সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রচারণার নির্দেশ যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডব: অন্তত ৪ জনের মৃত্যু সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর অপপ্রচারে প্রভাবিত না হওয়ার আহ্বান কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী চিকিৎসাসেবার মান বাড়লে বিদেশমুখী রোগী কমবে: রাষ্ট্রপতি দ্বিতীয় ওডিআই: অস্ট্রেলিয়ার বিপক্ষে সোবহানার রেকর্ডগড়া সেঞ্চুরি গড়াই নদীতে ‘শহীদ আবরার ফাহাদ সেতু’ নির্মাণের নির্দেশ সাংবাদিক আমির খসরু আর নেই রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি: চারজন রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার কিং খালিদ বিমানবন্দরে হামলা: ঢাকা-রিয়াদ রুটে ৫ ফ্লাইট বাতিল আইপিইউ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার নারীস্বাস্থ্য ও টেকসই স্বাস্থ্যসেবা: বাংলাদেশ ও ইআইবির বিনিয়োগের উদ্যোগ চীন, দ. কোরিয়া ও জাপানের বিনিয়োগকারীদের জন্য বেপজার বিশেষ ডেস্ক চালু সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রচারণার নির্দেশ যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডব: অন্তত ৪ জনের মৃত্যু সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর অপপ্রচারে প্রভাবিত না হওয়ার আহ্বান

কাশবনে শরতের স্নিগ্ধতায় ঢালিউড তারকা পূজা


ওয়েভ গ্ল্যাম

ওয়েভ গ্ল্যাম

২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১৬:৩৮

কাশবনে শরতের স্নিগ্ধতায় ঢালিউড তারকা পূজা

শরতের সৌন্দর্য উপভোগ করতে অনেকেই ছুটছেন কাশবনে। সামাজিক যোগাযোগমাধ্যমেও সেই মুহূর্তের ছবি ও ভিডিওতে মুখর হয়ে উঠেছে নেটপাড়া। এই তালিকায় যুক্ত হয়েছেন ঢালিউড তারকা পূজা চেরীও।

প্রকৃতিতে শরতের আবহ চলে এসেছে। নীলাকাশ, সাদা মেঘ আর মাঠজুড়ে দুলতে থাকা কাশফুলে চারপাশ সেজেছে চিরাচরিত রূপে। শরতের এই সৌন্দর্য উপভোগ করতে অনেকেই ছুটছেন কাশবনে। সামাজিক যোগাযোগমাধ্যমেও সেই মুহূর্তের ছবি ও ভিডিওতে মুখর হয়ে উঠেছে নেটপাড়া। এই তালিকায় যুক্ত হয়েছেন ঢালিউড তারকা পূজা চেরীও। শরতের আমেজ উপভোগ করতে কাশবনে গিয়ে প্রকৃতির স্নিগ্ধতা মেখেছেন এই অভিনেত্রী।

 

সোমবার (২৮ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বেশ কিছু ছবি শেয়ার করেছেন এই অভিনেত্রী। ছবিগুলোতে দেখা যায়, ফিরোজা রঙের শাড়িতে সেজে কাশবনে ঘুরছেন পূজা। কখনো কাশফুলের মাঝে দাঁড়িয়ে, আবার কখনো গাছের ছায়ায় প্রকৃতির স্নিগ্ধ রূপের সঙ্গে নিজেকে ক্যামেরাবন্দী করেছেন তিনি।

 

ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে শরৎকে ঘিরে নিজের ভালো লাগার অনুভূতিও প্রকাশ করেছেন এই অভিনেত্রী। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘সাদা কাশের মেঘ, নীল আকাশ আর মায়ের আগমনের অপেক্ষা—শরৎ যেন নিজেই এক টুকরো পূজোর গল্প!’

 

শরৎ এলেই বাঙালির মনে জেগে ওঠে শারদোৎসবের আমেজ। এই অভিনেত্রীর ক্যাপশনেও ফুটে উঠেছে সেই উৎসবের অপেক্ষা ও আনন্দের অনুভূতি।

 

এদিকে কাশবনে প্রিয় অভিনেত্রীর এমন স্নিগ্ধ ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেন ও ভক্তদের ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে। কেউ মন্তব্য করেছেন—‘সৌন্দর্যের কোনো সীমা নেই।’ কেউ লিখেছেন— ‘কাশফুলের সৌন্দর্য শুধু পূজার জন্য।’

 

অনেকেই তাঁকে জানিয়েছেন পূজার আগাম শুভেচ্ছা।

 

পেশাগত কাজে বর্তমানে কিছুটা নীরব সময় পার করছেন পূজা চেরী। বেশ কিছুদিন ধরে নতুন কোনো সিনেমার খবরে তাঁকে দেখা যায়নি। তাঁর অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা সৈকত নাসির পরিচালিত ‘মাসুদ রানা’।

Share this article

https://mail.thewave24.com/news/ecd05555-d509-476c-b8a8-9acfc0bc7660

আর্কাইভ দেখুন

© 2026 TheWave24. All rights reserved

Privacy Policy

We use cookies to analyze traffic on our website. By continuing to browse, you agree to our cookie policy.