সর্বশেষ
কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী চিকিৎসাসেবার মান বাড়লে বিদেশমুখী রোগী কমবে: রাষ্ট্রপতি দ্বিতীয় ওডিআই: অস্ট্রেলিয়ার বিপক্ষে সোবহানার রেকর্ডগড়া সেঞ্চুরি গড়াই নদীতে ‘শহীদ আবরার ফাহাদ সেতু’ নির্মাণের নির্দেশ সাংবাদিক আমির খসরু আর নেই রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি: চারজন রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার কিং খালিদ বিমানবন্দরে হামলা: ঢাকা-রিয়াদ রুটে ৫ ফ্লাইট বাতিল আইপিইউ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার নারীস্বাস্থ্য ও টেকসই স্বাস্থ্যসেবা: বাংলাদেশ ও ইআইবির বিনিয়োগের উদ্যোগ চীন, দ. কোরিয়া ও জাপানের বিনিয়োগকারীদের জন্য বেপজার বিশেষ ডেস্ক চালু সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রচারণার নির্দেশ যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডব: অন্তত ৪ জনের মৃত্যু সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর অপপ্রচারে প্রভাবিত না হওয়ার আহ্বান কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী চিকিৎসাসেবার মান বাড়লে বিদেশমুখী রোগী কমবে: রাষ্ট্রপতি দ্বিতীয় ওডিআই: অস্ট্রেলিয়ার বিপক্ষে সোবহানার রেকর্ডগড়া সেঞ্চুরি গড়াই নদীতে ‘শহীদ আবরার ফাহাদ সেতু’ নির্মাণের নির্দেশ সাংবাদিক আমির খসরু আর নেই রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি: চারজন রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার কিং খালিদ বিমানবন্দরে হামলা: ঢাকা-রিয়াদ রুটে ৫ ফ্লাইট বাতিল আইপিইউ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার নারীস্বাস্থ্য ও টেকসই স্বাস্থ্যসেবা: বাংলাদেশ ও ইআইবির বিনিয়োগের উদ্যোগ চীন, দ. কোরিয়া ও জাপানের বিনিয়োগকারীদের জন্য বেপজার বিশেষ ডেস্ক চালু সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রচারণার নির্দেশ যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডব: অন্তত ৪ জনের মৃত্যু সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর অপপ্রচারে প্রভাবিত না হওয়ার আহ্বান

১৫ বছর পূর্তিতে দুই দিনের ‘ছোটকাকু উৎসব’


ওয়েভ গ্ল্যাম

ওয়েভ গ্ল্যাম

২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১৬:৩৯

১৫ বছর পূর্তিতে দুই দিনের ‘ছোটকাকু উৎসব’

চ্যানেল আই মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শনিবার (২৬ সেপ্টেম্বর) ‘ছোটকাকু’ উৎসবের নানা দিক তুলে ধরা হয়।

ছোট-বড় সবার প্রিয় গোয়েন্দা চরিত্র ‘ছোটকাকু’র টেলিভিশন পর্দায় পথচলার দেড় দশক বা ১৫ বছর পূর্ণ হলো। ফরিদুর রেজা সাগরের লেখা এই জনপ্রিয় সিরিজটির ১৫ বছর পূর্তি উপলক্ষে আগামী ২৮ ও ২৯ সেপ্টেম্বর ঢাকার তেজগাঁওয়ের ‘আলোকি’ মিলনায়তনে দুই দিনব্যাপী এক জমকালো উৎসবের আয়োজন করা হয়েছে, যেখানে ছোটকাকু ভক্তদের জন্য থাকবে নানা চমক ও বিনোদন। এ গোয়েন্দা সিরিজে নামভূমিকায় অভিনয়ের পাশাপাশি এটি পরিচালনাও করছেন আফজাল হোসেন।

 

চ্যানেল আই মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শনিবার (২৬ সেপ্টেম্বর) এ উৎসবের নানা দিক তুলে ধরা হয়।

 

আয়োজক প্রতিষ্ঠান মাত্রার ম্যানেজিং পার্টনার সানাউল আরেফিন জানান, এ ধরনের আয়োজন এবারই প্রথম করছেন তাঁরা। দুই দিনজুড়ে শিশু-কিশোরদের জন্য থাকবে শিক্ষামূলক ও বিনোদনমূলক নানা অনুষ্ঠান। সেমিনারের পাশাপাশি শিশুদের জন্য থাকবে নাটক ও গান। এ ছাড়া ‘ছোটকাকু’ সিরিজের শিল্পীদের অংশগ্রহণে থাকবে বিশেষ ক্যাফে আড্ডা ও পরিবেশনা।

 

সংবাদ সম্মলনে আফজাল হোসেন বলেন, ছোটবেলায় সাহিত্য ও রূপকথার চর্চা মানুষের মধ্যে কৌতূহল ও কল্পনাশক্তি তৈরি করত। এখন সেই চর্চার সুযোগ কমে গেছে। শিশু-কিশোরদের সামনে কী উপস্থাপন করা হচ্ছে— সেটিও গুরুত্ব দিয়ে ভাবা প্রয়োজন বলে মনে করেন তিনি।

 

তিনি বলেন, “ছোটদের জন্য কিছু করার দায় থেকেই এই চরিত্রের সঙ্গে যুক্ত হওয়া।”

 

আফজাল জানান, ‘ছোটকাকু’তে অভিনয়ের সময় তাঁর অভিনয়জীবনের ৪০ বছর পূর্ণ হয়েছে। অভিনয় তাঁকে আর তেমন আকর্ষণ করছিল না। কিন্তু ছোটদের জন্য কিছু করার তাগিদ থেকেই এই সিরিজের সঙ্গে যুক্ত হন। ১৫ বছর ধরে কাজটি চালিয়ে যাওয়ার পেছনে সেই দায়বোধই কাজ করেছে।

 

‘ছোটকাকু’ সিরিজের আরেক অভিনেতা তারিক আনাম খান বলেন, “সাহিত্য থেকে নাটক বা চলচ্চিত্র নির্মাণের যে ঐতিহ্য ছিল— তা এখন অনেকটাই কমে গেছে। শিশু-কিশোরদের মানসিক বিকাশে শিল্প, সাহিত্য ও সংস্কৃতির চর্চা গুরুত্বপূর্ণ। ‘ছোটকাকু’র অন্যতম বিশেষত্ব হলো— এটি শিশু-কিশোরদের মধ্যে মেধা, বুদ্ধি ও কৌতূহলের জায়গা তৈরি করে।

 

চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ বলেন, ১৫ বছরে ‘ছোটকাকু’ একটি স্বতন্ত্র চরিত্রে পরিণত হয়েছে। ফরিদুর রেজা সাগরের লেখা গল্পে দেশের বিভিন্ন জেলার নাম ও বৈশিষ্ট্য উঠে এসেছে।

 

‘ছোটকাকু’র লেখক ফরিদুর রেজা সাগর বলেন, তাঁর নিজের ছোটকাকু ড. ফজলুল আলম এবং ছড়াকার আমীরুল ইসলাম এই চরিত্রের অনুপ্রেরণা। দুজনেই প্রয়াত।

 

তিনি বলেন, “আফজাল হোসেন ছোটকাকু চরিত্রের সঙ্গে এতটাই মিশে গেছেন যে, অনেকেই তাঁকে সরাসরি ‘ছোটকাকু’ নামেই ডাকেন। সেই জনপ্রিয় চরিত্রকে ঘিরেই এবার দুই দিনের এই উৎসব।”

 

উৎসবের জন্য একটি গানও তৈরি করা হয়েছে। সংবাদ সম্মেলেনে গানটির ভিডিও চিত্র দেখানো হয়। ‘আলোকি’র উৎসবে গানটি সরাসরি পরিবেশন করা হবে।

 

উৎসবটি সবার জন্য উন্মুক্ত থাকবে।

Share this article

https://mail.thewave24.com/news/e210ea58-a53d-45be-9173-cb26fb21c65d

আর্কাইভ দেখুন

© 2026 TheWave24. All rights reserved

Privacy Policy

We use cookies to analyze traffic on our website. By continuing to browse, you agree to our cookie policy.