সর্বশেষ
কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী চিকিৎসাসেবার মান বাড়লে বিদেশমুখী রোগী কমবে: রাষ্ট্রপতি দ্বিতীয় ওডিআই: অস্ট্রেলিয়ার বিপক্ষে সোবহানার রেকর্ডগড়া সেঞ্চুরি গড়াই নদীতে ‘শহীদ আবরার ফাহাদ সেতু’ নির্মাণের নির্দেশ সাংবাদিক আমির খসরু আর নেই রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি: চারজন রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার কিং খালিদ বিমানবন্দরে হামলা: ঢাকা-রিয়াদ রুটে ৫ ফ্লাইট বাতিল আইপিইউ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার নারীস্বাস্থ্য ও টেকসই স্বাস্থ্যসেবা: বাংলাদেশ ও ইআইবির বিনিয়োগের উদ্যোগ চীন, দ. কোরিয়া ও জাপানের বিনিয়োগকারীদের জন্য বেপজার বিশেষ ডেস্ক চালু সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রচারণার নির্দেশ যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডব: অন্তত ৪ জনের মৃত্যু সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর অপপ্রচারে প্রভাবিত না হওয়ার আহ্বান কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী চিকিৎসাসেবার মান বাড়লে বিদেশমুখী রোগী কমবে: রাষ্ট্রপতি দ্বিতীয় ওডিআই: অস্ট্রেলিয়ার বিপক্ষে সোবহানার রেকর্ডগড়া সেঞ্চুরি গড়াই নদীতে ‘শহীদ আবরার ফাহাদ সেতু’ নির্মাণের নির্দেশ সাংবাদিক আমির খসরু আর নেই রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি: চারজন রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার কিং খালিদ বিমানবন্দরে হামলা: ঢাকা-রিয়াদ রুটে ৫ ফ্লাইট বাতিল আইপিইউ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার নারীস্বাস্থ্য ও টেকসই স্বাস্থ্যসেবা: বাংলাদেশ ও ইআইবির বিনিয়োগের উদ্যোগ চীন, দ. কোরিয়া ও জাপানের বিনিয়োগকারীদের জন্য বেপজার বিশেষ ডেস্ক চালু সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রচারণার নির্দেশ যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডব: অন্তত ৪ জনের মৃত্যু সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর অপপ্রচারে প্রভাবিত না হওয়ার আহ্বান

মেকানিক্সের ইমরান আহমেদ আর নেই


ওয়েভ গ্ল্যাম

ওয়েভ গ্ল্যাম

২০ সেপ্টেম্বর, ২০২৬, ১৩:৫১

মেকানিক্সের ইমরান আহমেদ আর নেই

ইমরান আহমেদ রোববার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে আটটার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৪১ বছর। ছবি: সংগৃহীত

বাংলাদেশি হেভি মেটাল ব্যান্ড ‘মেকানিক্স’-এর প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক গিটারিস্ট সৈয়দ ইমরান আহমেদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি রোববার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে আটটার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৪১ বছর। খবরটি দেশের শীর্ষস্থানীয় একটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ‘মেকানিক্স’-এর দলনেতা ও ভোকালিস্ট আফতাবুজ্জামান ত্রিদিব।

 

ইমরান আহমেদ দেড় বছর আগে খাদ্যনালির ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন। এরপর চলেছে টানা চিকিৎসা। গত সপ্তাহে তাঁর শরীরের অবস্থা অবনতি হতে থাকে। এর পর থেকে তিনি রাজধানীর একটি হাসপাতালে ভর্তি ছিলেন।

 

আফতাবুজ্জামান ত্রিদিব বলেন, ইমরান প্রায় এক বছর যাবত বেশি অসুস্থ ছিল। এ সময়ে হাসপাতালে থাকতে হয়েছে তাঁকে। জানাজা ও দাফনের বিষয় এখনো পারিবারিকভাবে চূড়ান্ত হয়নি। সবকিছু চূড়ান্ত হলে তাঁরা জানাবেন।

 

ঢাকায় ২০০৫ সালে ‘মেকানিক্স’ ব্যান্ডের পথচলা শুরু। ইমরান আহমেদ ছিলেন দলটির প্রথম লাইনআপে। ২০০৭ সালে ডি রকস্টারের দ্বিতীয় সিজনে গিটারিস্ট হিসেবে পরিচিতি পান তিনি।

 

২০০৮ সালে ব্যান্ড ছাড়েন ইমরান। ‘মেকানিক্স’ ছাড়ার পরে তিনি আর কোনো ব্যান্ডে যোগ দেননি। এর পরে তিনি যুক্ত ছিলেন পারিবারিক ব্যবসায়। 

 

ব্যক্তিজীবনে স্ত্রী ও একমাত্র মেয়ে রেখে গেছেন তিনি।

Share this article

https://mail.thewave24.com/news/c80cfcaf-7ea6-4758-9d0b-23fb9b44505a

আর্কাইভ দেখুন

© 2026 TheWave24. All rights reserved

Privacy Policy

We use cookies to analyze traffic on our website. By continuing to browse, you agree to our cookie policy.