সর্বশেষ
কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী চিকিৎসাসেবার মান বাড়লে বিদেশমুখী রোগী কমবে: রাষ্ট্রপতি দ্বিতীয় ওডিআই: অস্ট্রেলিয়ার বিপক্ষে সোবহানার রেকর্ডগড়া সেঞ্চুরি গড়াই নদীতে ‘শহীদ আবরার ফাহাদ সেতু’ নির্মাণের নির্দেশ সাংবাদিক আমির খসরু আর নেই রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি: চারজন রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার কিং খালিদ বিমানবন্দরে হামলা: ঢাকা-রিয়াদ রুটে ৫ ফ্লাইট বাতিল আইপিইউ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার নারীস্বাস্থ্য ও টেকসই স্বাস্থ্যসেবা: বাংলাদেশ ও ইআইবির বিনিয়োগের উদ্যোগ চীন, দ. কোরিয়া ও জাপানের বিনিয়োগকারীদের জন্য বেপজার বিশেষ ডেস্ক চালু সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রচারণার নির্দেশ যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডব: অন্তত ৪ জনের মৃত্যু সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর অপপ্রচারে প্রভাবিত না হওয়ার আহ্বান কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী চিকিৎসাসেবার মান বাড়লে বিদেশমুখী রোগী কমবে: রাষ্ট্রপতি দ্বিতীয় ওডিআই: অস্ট্রেলিয়ার বিপক্ষে সোবহানার রেকর্ডগড়া সেঞ্চুরি গড়াই নদীতে ‘শহীদ আবরার ফাহাদ সেতু’ নির্মাণের নির্দেশ সাংবাদিক আমির খসরু আর নেই রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি: চারজন রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার কিং খালিদ বিমানবন্দরে হামলা: ঢাকা-রিয়াদ রুটে ৫ ফ্লাইট বাতিল আইপিইউ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার নারীস্বাস্থ্য ও টেকসই স্বাস্থ্যসেবা: বাংলাদেশ ও ইআইবির বিনিয়োগের উদ্যোগ চীন, দ. কোরিয়া ও জাপানের বিনিয়োগকারীদের জন্য বেপজার বিশেষ ডেস্ক চালু সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রচারণার নির্দেশ যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডব: অন্তত ৪ জনের মৃত্যু সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর অপপ্রচারে প্রভাবিত না হওয়ার আহ্বান

জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কমিটিতে তামীম


আশরাফুল ইসলাম আকাশ

আশরাফুল ইসলাম আকাশ

০৮ অক্টোবর, ২০২৬, ১৫:১৮

জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কমিটিতে তামীম

রায়হান আহমেদ তামীম।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন লেখক, সাংবাদিক ও অ্যাক্টিভিস্ট রায়হান আহমেদ তামীম। বুধবার (৭ অক্টোবর) রাতে জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট মোঃ তারিকুল ইসলাম ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেলের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

রায়হান জুলাই গণঅভ্যুত্থানের প্রথম সারির একজন সক্রিয় আন্দোলনকারী ছিলেন। আন্দোলনে পুলিশের হাতে গ্রেফতারও হয়েছিলেন। হাসিনা পালিয়ে যাওয়ার পর তিনি মুক্তি পান।

 

রায়হান সাবেক মাদ্রাসা ছাত্র। পেশায় পিআর (পাবলিক রিলেশন) অ্যান্ড ব্র্যান্ডিং-মার্কেটিং এক্সপার্ট, একটি পিআর এজেন্সির প্রতিষ্ঠাতা, সিইও হিসেবে কাজ করছেন। তাঁর গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের শ্রীনগর থানার হাঁসাড়া গ্রামে।

 

পদপ্রাপ্তির পর কমিটিতে স্বাগত জানিয়ে ফেসবুকে পোস্ট করেন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সভাপতি ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক। এছাড়াও বিভিন্ন নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তাঁকে শুভেচ্ছা জানান।

 

তামীম এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় মিডিয়া সেল সদস্য হিসেবে কাজ করেছেন। পরবর্তী সময়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্যক্রম স্তিমিত হলে রাজনীতি থেকে নিজেকে গুটিয়ে নিয়ে ব্যক্তিগত জীবনে মনোনিবেশ করেন।

 

দীর্ঘদিন পর আবার কেন রাজনীতিতে সক্রিয় হলেন—জানতে চাইলে তিনি বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি বিলুপ্ত হওয়ার পর রাজনীতিতে কাগজে-কলমে যুক্ত না থাকলেও চিন্তা-চেতনায়, মননে-মগজে রাজনীতির সাথে পরোক্ষভাবে যুক্ত ছিলাম। এই পর্যায়ে এসে জাতীয় যুবশক্তির সাথে ঘটা করে যুক্ত হলাম কারণ হলো, আমার মনে হয়েছে—তরুণ-যুবকদের নিয়ে আমার কাজ করার সুযোগ রয়েছে। বিশেষ করে, আমি আমার জন্মস্থান মুন্সিগঞ্জের কিশোর-তরুণদের নিয়ে কাজ করতে চাই। রাজনীতির সাথে যুক্ত হওয়ার কাজের বাড়তি কিছু সুবিধা পাওয়া যাবে।”

 

তিনি রাজনীতি-অ্যাক্টিভিজমের পাশাপাশি প্রায় ৯ বছর যাবত জাতীয় গণমাধ্যমে লেখালেখির সাথে যুক্ত। দৈনিক আমার দেশ, সমকাল, জাগো নিউজসহ বিভিন্ন পত্রপত্রিকায় নিয়মিত ফিচার লিখছেন তিনি।

Share this article

https://mail.thewave24.com/news/b79e9e72-521b-4fef-afd7-3676c9d55f03

আর্কাইভ দেখুন

© 2026 TheWave24. All rights reserved

Privacy Policy

We use cookies to analyze traffic on our website. By continuing to browse, you agree to our cookie policy.