সর্বশেষ
কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী চিকিৎসাসেবার মান বাড়লে বিদেশমুখী রোগী কমবে: রাষ্ট্রপতি দ্বিতীয় ওডিআই: অস্ট্রেলিয়ার বিপক্ষে সোবহানার রেকর্ডগড়া সেঞ্চুরি গড়াই নদীতে ‘শহীদ আবরার ফাহাদ সেতু’ নির্মাণের নির্দেশ সাংবাদিক আমির খসরু আর নেই রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি: চারজন রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার কিং খালিদ বিমানবন্দরে হামলা: ঢাকা-রিয়াদ রুটে ৫ ফ্লাইট বাতিল আইপিইউ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার নারীস্বাস্থ্য ও টেকসই স্বাস্থ্যসেবা: বাংলাদেশ ও ইআইবির বিনিয়োগের উদ্যোগ চীন, দ. কোরিয়া ও জাপানের বিনিয়োগকারীদের জন্য বেপজার বিশেষ ডেস্ক চালু সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রচারণার নির্দেশ যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডব: অন্তত ৪ জনের মৃত্যু সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর অপপ্রচারে প্রভাবিত না হওয়ার আহ্বান কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী চিকিৎসাসেবার মান বাড়লে বিদেশমুখী রোগী কমবে: রাষ্ট্রপতি দ্বিতীয় ওডিআই: অস্ট্রেলিয়ার বিপক্ষে সোবহানার রেকর্ডগড়া সেঞ্চুরি গড়াই নদীতে ‘শহীদ আবরার ফাহাদ সেতু’ নির্মাণের নির্দেশ সাংবাদিক আমির খসরু আর নেই রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি: চারজন রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার কিং খালিদ বিমানবন্দরে হামলা: ঢাকা-রিয়াদ রুটে ৫ ফ্লাইট বাতিল আইপিইউ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার নারীস্বাস্থ্য ও টেকসই স্বাস্থ্যসেবা: বাংলাদেশ ও ইআইবির বিনিয়োগের উদ্যোগ চীন, দ. কোরিয়া ও জাপানের বিনিয়োগকারীদের জন্য বেপজার বিশেষ ডেস্ক চালু সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রচারণার নির্দেশ যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডব: অন্তত ৪ জনের মৃত্যু সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর অপপ্রচারে প্রভাবিত না হওয়ার আহ্বান

যুক্তরাষ্ট্রে আঘাত হানছে হারিকেন ইসাইয়াস; ব্যাপক বৃষ্টিপাতের আশঙ্কা


ওয়েভ ওয়ার্ল্ড

ওয়েভ ওয়ার্ল্ড

১০ অক্টোবর, ২০২৬, ১৩:১৪

যুক্তরাষ্ট্রে আঘাত হানছে হারিকেন ইসাইয়াস; ব্যাপক বৃষ্টিপাতের আশঙ্কা

—ছবি: সংগৃহীত

হারিকেন ইসাইয়াসের বাইরের অংশের প্রভাবে শুক্রবার (৯ অক্টোবর) যুক্তরাষ্ট্রের উপসাগরীয় উপকূলে প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে। তিন মাত্রার এ ঘূর্ণিঝড়ের কারণে বিভিন্ন এলাকায় বাসিন্দাদের বাধ্যতামূলকভাবে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার (১০ অক্টোবর) রাতে উপকূলে আঘাত হানার সময় প্রাণঘাতী জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে।

 

জুনে শুরু হওয়া আটলান্টিকের ঘূর্ণিঝড় মৌসুমে ইসাইয়াসই প্রথম হারিকেন। ঐতিহাসিক মাত্রার এল নিনো পরিস্থিতির কারণে এ মৌসুমে ঘূর্ণিঝড়ের তৎপরতা এত দিন নিয়ন্ত্রিত ছিল। সাধারণত এল নিনো প্রশান্ত মহাসাগরে বড় ধরনের ঘূর্ণিঝড়ের সংখ্যা বাড়ায়। পেনসাকোলা থেকে এএফপি এ খবর জানিয়েছে।

 

জলবায়ু পরিবর্তনের কারণে রেকর্ড পরিমাণ উষ্ণ হয়ে ওঠা মেক্সিকো উপসাগরের পানির শক্তিতে ইসাইয়াস দ্রুত শক্তিশালী হয়ে উঠেছে। ২০২৪ সালে হারিকেন মিল্টনের পর এটিই যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে যাওয়া প্রথম হারিকেন।

 

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, বিদ্যুৎ বিভ্রাট মোকাবিলার প্রস্তুতি হিসেবে পেনসাকোলা ও নাভারে শহরের বিভিন্ন এলাকায় প্রসারিত করা যায় এমন বুম ও মানুষ বহনের ঝুড়িযুক্ত ট্রাকের বহর নির্ধারিত প্রস্তুতি কেন্দ্রে নেওয়া হচ্ছে। স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে। ভবনগুলোতে পানির সরবরাহও বন্ধ রাখা হয়েছে।


যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) জানিয়েছে, ইসাইয়াসের সর্বোচ্চ একটানা বাতাসের গতিবেগ ঘণ্টায় ১১৫ মাইল বা ১৮৫ কিলোমিটার। এটি পেনসাকোলা থেকে প্রায় ৯০ মাইল দক্ষিণে অবস্থান করছিল।

 

আবহাওয়াবিদদের ধারণা, ইসাইয়াস বড় ধরনের হারিকেনের শক্তি নিয়ে ফ্লোরিডা অঙ্গরাজ্যের পশ্চিমাঞ্চলীয় প্যানহ্যান্ডেল উপকূলে আঘাত হানবে। এরপর স্থলভাগে প্রবেশের পর এর শক্তি কমে আসবে।

 

ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, স্থানীয় সময় রাত ১১টার দিকে ঘূর্ণিঝড়টি উপকূলে আঘাত হানতে পারে। তিনি বলেন, ‘ঝড় আঘাত হানার পর জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিপুল পরিমাণ সরঞ্জাম ও জনবল প্রস্তুত রাখা হয়েছে।’ এ সময় তিনি বাসিন্দাদের নিজেদের জন্য পর্যাপ্ত জ্বালানি, পানি ও দীর্ঘদিন সংরক্ষণ করা যায় এমন খাবার মজুত রাখার আহ্বান জানান।

 

হারিকেন ইসাইয়াসের কারণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার আলাবামার টাসকালুসায় জর্জিয়া বিশ্ববিদ্যালয় ও আলাবামা বিশ্ববিদ্যালয়ের মধ্যকার কলেজ ফুটবল ম্যাচ দেখতে যাওয়ার কর্মসূচি বাতিল করেছেন।


ফ্লোরিডার কয়েকটি কাউন্টিতে বাধ্যতামূলকভাবে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ কার্যকর রয়েছে। তবে দক্ষিণ-পূর্ব যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকায় ঝড়টির প্রভাব পড়তে পারে। উপকূল থেকে ১০০ মাইল ভেতর পর্যন্ত হারিকেনের গতিবেগের বাতাস বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। জোয়ারের সঙ্গে জলোচ্ছ্বাস যুক্ত হয়ে সাধারণত শুকনো থাকা এলাকাগুলো প্লাবিত হতে পারে।

 

এনএইচসি সতর্ক করে বলেছে, আলাবামা-ফ্লোরিডা সীমান্ত এলাকায় পানির উচ্চতা ৯ ফুট পর্যন্ত উঠতে পারে। ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যা দেখা দিতে পারে এবং নদীর পানি দুই কূল ছাপিয়ে যেতে পারে। ফ্লোরিডার উত্তর-পশ্চিমাঞ্চলের দুটি বিমানবন্দরে কার্যক্রম স্থগিত করা হয়েছে।


ঐতিহাসিক মাত্রার এল নিনোর কারণে এ বছর ইসাইয়াসের আবির্ভাব ঘটেছে মৌসুমের অনেক দেরিতে। এল নিনো হলো এল নিনো-সাউদার্ন অসিলেশন (ইএনএসও) জলবায়ু ব্যবস্থার উষ্ণ পর্যায়। এটি আটলান্টিক মহাসাগরে উল্লম্ব বায়ুপ্রবাহের গতিতে বড় ধরনের পার্থক্য সৃষ্টি করে। ফলে ঘূর্ণিঝড়ের গঠন ও শক্তি নষ্ট হয়ে যাওয়ার প্রবণতা দেখা দেয়।

 

মায়ামি বিশ্ববিদ্যালয়ের রোজেনস্টিল স্কুল অব মেরিন, অ্যাটমস্ফেরিক অ্যান্ড আর্থ সায়েন্সের মাইকেল ফিশার এএফপিকে বলেন, ‘এ বছর আটলান্টিক অববাহিকাজুড়ে প্রায় রেকর্ড মাত্রার শক্তিশালী বায়ুপ্রবাহের পার্থক্য দেখা যাচ্ছে। শক্তিশালী এল নিনো পরিস্থিতিতে এমনটাই হওয়ার কথা।’

 

প্রশান্ত মহাসাগরে এর বিপরীত প্রভাব পড়ে। সেখানে বায়ুপ্রবাহের পার্থক্য কমে যাওয়ায় ঘূর্ণিঝড় শক্তিশালী হওয়ার সুযোগ পায়। চলতি বছর প্রশান্ত মহাসাগরে ইতোমধ্যে বেশ কয়েকটি হারিকেন সৃষ্টি হয়েছে। এর কয়েকটি সর্বোচ্চ পাঁচ মাত্রার শক্তিতে পৌঁছেছে।

 

ইউনিয়ন অব কনসার্নড সায়েন্টিস্টসের জলবায়ুবিজ্ঞানী মার্ক আলেসি এএফপিকে বলেন, ‘জীবাশ্ম জ্বালানির ব্যবহারজনিত জলবায়ু পরিবর্তনের কারণে মেক্সিকো উপসাগরের সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা রেকর্ড পর্যায়ে পৌঁছেছে। ইসাইয়াস সমুদ্রের এই বিপুল শক্তি কাজে লাগিয়ে বড় ধরনের হারিকেনে পরিণত হতে পেরেছে।’

 

অলাভজনক সংস্থা ক্লাইমেট সেন্ট্রালের এক বিশ্লেষণ অনুযায়ী, মেক্সিকো উপসাগরের পানির তাপমাত্রা প্রাক্-শিল্প যুগের গড় তাপমাত্রার চেয়ে প্রায় ১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি।

 

সংস্থাটির বিজ্ঞানবিষয়ক ভাইস প্রেসিডেন্ট ক্রিস্টিনা ডাল এএফপিকে বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে ইসাইয়াস যে তাপমাত্রার পানির ওপর সৃষ্টি হয়েছে, সেই তাপমাত্রায় পানি পৌঁছানোর সম্ভাবনা ৬০০ গুণ বেড়েছে।

 

ডাল বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে এ অঞ্চলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা প্রায় সাড়ে ৬ ইঞ্চি বেড়েছে। ফলে সমুদ্রের পানির উচ্চতর স্তর থেকে জলোচ্ছ্বাস শুরু হওয়ায় এর প্রভাব আরও ভয়াবহ হবে।

 

উষ্ণ সমুদ্র ও বায়ুমণ্ডলে অধিক আর্দ্রতা ধারণের সুযোগ তৈরি হওয়ায় জলবায়ু পরিবর্তনের সঙ্গে ভারী বৃষ্টিপাতেরও সম্পর্ক রয়েছে। এ কারণে হারিকেনগুলো বেশি আর্দ্রতা বহন করতে পারে।

 

ইসাইয়াসের কারণে মেক্সিকো উপসাগরে তেল ও গ্যাস উৎপাদন ব্যাহত হচ্ছে। এ জন্য বিভিন্ন প্ল্যাটফর্ম ও খনন স্থাপনা থেকে কর্মীদের সরিয়ে নেওয়া হয়েছে।

 

সামুদ্রিক খনিজ প্রশাসনের (এমএমএ) তথ্য অনুযায়ী, শুক্রবার পর্যন্ত ওই অঞ্চলের প্রায় ৭১ শতাংশ তেল উৎপাদন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এতে বাজারে দৈনিক তেল সরবরাহ প্রায় ১৫ লাখ ব্যারেল কমে যাবে। এ ছাড়া দৈনিক গ্যাস উৎপাদনের প্রায় ৫৯ শতাংশ বন্ধ রয়েছে।

Share this article

https://mail.thewave24.com/news/ae712ca9-a883-4896-863c-f3b737e64d08

আর্কাইভ দেখুন

© 2026 TheWave24. All rights reserved

Privacy Policy

We use cookies to analyze traffic on our website. By continuing to browse, you agree to our cookie policy.