সর্বশেষ
কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী চিকিৎসাসেবার মান বাড়লে বিদেশমুখী রোগী কমবে: রাষ্ট্রপতি দ্বিতীয় ওডিআই: অস্ট্রেলিয়ার বিপক্ষে সোবহানার রেকর্ডগড়া সেঞ্চুরি গড়াই নদীতে ‘শহীদ আবরার ফাহাদ সেতু’ নির্মাণের নির্দেশ সাংবাদিক আমির খসরু আর নেই রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি: চারজন রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার কিং খালিদ বিমানবন্দরে হামলা: ঢাকা-রিয়াদ রুটে ৫ ফ্লাইট বাতিল আইপিইউ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার নারীস্বাস্থ্য ও টেকসই স্বাস্থ্যসেবা: বাংলাদেশ ও ইআইবির বিনিয়োগের উদ্যোগ চীন, দ. কোরিয়া ও জাপানের বিনিয়োগকারীদের জন্য বেপজার বিশেষ ডেস্ক চালু সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রচারণার নির্দেশ যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডব: অন্তত ৪ জনের মৃত্যু সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর অপপ্রচারে প্রভাবিত না হওয়ার আহ্বান কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী চিকিৎসাসেবার মান বাড়লে বিদেশমুখী রোগী কমবে: রাষ্ট্রপতি দ্বিতীয় ওডিআই: অস্ট্রেলিয়ার বিপক্ষে সোবহানার রেকর্ডগড়া সেঞ্চুরি গড়াই নদীতে ‘শহীদ আবরার ফাহাদ সেতু’ নির্মাণের নির্দেশ সাংবাদিক আমির খসরু আর নেই রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি: চারজন রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার কিং খালিদ বিমানবন্দরে হামলা: ঢাকা-রিয়াদ রুটে ৫ ফ্লাইট বাতিল আইপিইউ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার নারীস্বাস্থ্য ও টেকসই স্বাস্থ্যসেবা: বাংলাদেশ ও ইআইবির বিনিয়োগের উদ্যোগ চীন, দ. কোরিয়া ও জাপানের বিনিয়োগকারীদের জন্য বেপজার বিশেষ ডেস্ক চালু সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রচারণার নির্দেশ যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডব: অন্তত ৪ জনের মৃত্যু সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর অপপ্রচারে প্রভাবিত না হওয়ার আহ্বান

দেড় বছরের মধ্যে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা চালু হবে: মন্ত্রী


ওয়েভ রিপোর্ট

ওয়েভ রিপোর্ট

১০ অক্টোবর, ২০২৬, ১২:৪১

দেড় বছরের মধ্যে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা চালু হবে: মন্ত্রী

বর্জ্য সংকট নিরসনে সরকারের উদ্যোগের কথা উল্লেখ করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী জানান, রাজধানী থেকে শুরু হওয়া আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা পর্যায়ক্রমে পুরো দেশে সম্প্রসারণ করা হবে। —ছবি: সংগৃহীত

পরিবেশদূষণ রোধে আগামী এক থেকে দেড় বছরের মধ্যে দেশব্যাপী সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলার ঘোষণা দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। শুক্রবার (৯ অক্টোবর) গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

 

বর্জ্য সংকট নিরসনে সরকারের উদ্যোগের কথা উল্লেখ করে মন্ত্রী জানান, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ময়লা-আবর্জনা প্রক্রিয়াজাতকরণের লক্ষ্যে সাভারের আমিনবাজারে ইতোমধ্যে প্ল্যান্ট নির্মাণের কাজ চলছে। রাজধানী থেকে শুরু হওয়া এই আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা পর্যায়ক্রমে পুরো দেশে সম্প্রসারণ করা হবে।

 

সাফারি পার্কের প্রশাসনিক ও অবকাঠামোগত নানা জটিলতা নিরসনের আশ্বাস দিয়ে মন্ত্রী বলেন, সরেজমিনে সার্বিক পরিস্থিতি দেখার পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে আলোচনাও হয়েছে। চিহ্নিত অব্যবস্থাপনা ও সমস্যাগুলো শিগগিরই দূর করা হবে।

 

তিনি বলেন, রাস্তার সীমাবদ্ধতার কারণে বনে নিজেদের জমিতে যেতে অনেক মালিক ভোগান্তিতে পড়ছেন। এই সংকট মেটাতে চলতি মাসেই অংশীজনদের নিয়ে বৈঠক করে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। এ ছাড়া বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান ও রিসোর্টের দখলে থাকা বনের জমি ফেরত পেতে ইতোমধ্যে আইনি প্রক্রিয়া বা মামলা পরিচালনা করা হচ্ছে।

 

এর আগে মন্ত্রী পরিবেশ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে নিয়ে গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যান পরিদর্শন করেন।

 

এ সময় গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এস এম রফিকুল ইসলাম, প্রধান বন সংরক্ষক আমির হোসেন, ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা বশিরুল আল মামুন এবং সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক রহমানসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Share this article

https://mail.thewave24.com/news/935c430f-e2ce-42ad-9bb8-bec686d8d591

আর্কাইভ দেখুন

© 2026 TheWave24. All rights reserved

Privacy Policy

We use cookies to analyze traffic on our website. By continuing to browse, you agree to our cookie policy.