সর্বশেষ
কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী চিকিৎসাসেবার মান বাড়লে বিদেশমুখী রোগী কমবে: রাষ্ট্রপতি দ্বিতীয় ওডিআই: অস্ট্রেলিয়ার বিপক্ষে সোবহানার রেকর্ডগড়া সেঞ্চুরি গড়াই নদীতে ‘শহীদ আবরার ফাহাদ সেতু’ নির্মাণের নির্দেশ সাংবাদিক আমির খসরু আর নেই রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি: চারজন রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার কিং খালিদ বিমানবন্দরে হামলা: ঢাকা-রিয়াদ রুটে ৫ ফ্লাইট বাতিল আইপিইউ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার নারীস্বাস্থ্য ও টেকসই স্বাস্থ্যসেবা: বাংলাদেশ ও ইআইবির বিনিয়োগের উদ্যোগ চীন, দ. কোরিয়া ও জাপানের বিনিয়োগকারীদের জন্য বেপজার বিশেষ ডেস্ক চালু সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রচারণার নির্দেশ যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডব: অন্তত ৪ জনের মৃত্যু সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর অপপ্রচারে প্রভাবিত না হওয়ার আহ্বান কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী চিকিৎসাসেবার মান বাড়লে বিদেশমুখী রোগী কমবে: রাষ্ট্রপতি দ্বিতীয় ওডিআই: অস্ট্রেলিয়ার বিপক্ষে সোবহানার রেকর্ডগড়া সেঞ্চুরি গড়াই নদীতে ‘শহীদ আবরার ফাহাদ সেতু’ নির্মাণের নির্দেশ সাংবাদিক আমির খসরু আর নেই রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি: চারজন রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার কিং খালিদ বিমানবন্দরে হামলা: ঢাকা-রিয়াদ রুটে ৫ ফ্লাইট বাতিল আইপিইউ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার নারীস্বাস্থ্য ও টেকসই স্বাস্থ্যসেবা: বাংলাদেশ ও ইআইবির বিনিয়োগের উদ্যোগ চীন, দ. কোরিয়া ও জাপানের বিনিয়োগকারীদের জন্য বেপজার বিশেষ ডেস্ক চালু সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রচারণার নির্দেশ যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডব: অন্তত ৪ জনের মৃত্যু সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর অপপ্রচারে প্রভাবিত না হওয়ার আহ্বান

ওটিটিতে ‘মিশন ডিডিএলজে’ ও ‘মায়ার জঞ্জাল’


ওয়েভ গ্ল্যাম

ওয়েভ গ্ল্যাম

২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১৪:৫০

ওটিটিতে ‘মিশন ডিডিএলজে’ ও ‘মায়ার জঞ্জাল’

বাংলাদেশের দুটি ওটিটি প্ল্যাটফর্মে গত সপ্তাহে মুক্তি পেয়েছে দুটি নতুন কনটেন্ট। এর মধ্যে একটি ওয়েব ফিল্ম, অন্যটি সিনেমা।

বাংলাদেশের ওটিটি প্ল্যাটফর্মগুলোতে বেশ কিছুদিন ধরেই নতুন কনটেন্টের সংখ্যা একটু কম। যাহােক,  গত সপ্তাহে মুক্তি পেয়েছে দুটি নতুন কনটেন্ট। এর মধ্যে একটি ওয়েব ফিল্ম, অন্যটি সিনেমা।

 

‘মিশন ডিডিএলজে’
 

ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে এসেছে নব্বইয়ের দশকের প্রেমের নস্টালজিয়ার সঙ্গে বর্তমান সময়ের গল্প মিলিয়ে নির্মিত ওয়েব ফিল্ম ‘মিশন ডিডিএলজে’।

 

মুক্তির আগে প্রকাশ করা হয়েছে ওয়েব ফিল্মটির দুই মিনিটের ট্রেলার। ট্রেলারে শাহরুখ খান ও কাজল অভিনীত জনপ্রিয় সিনেমা ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’–এর নানা অনুষঙ্গ দেখা গেছে।

 

নতুন জুটি সাদ নাওভী ও লাবণ্যের কথোপকথন ও বিভিন্ন দৃশ্যে উঠে এসেছে ‘ডিডিএলজে’র রাজ-সিমরানের প্রসঙ্গ। এমনকি ওই সিনেমায় রাজের সিমরানকে প্রপোজ করার দৃশ্যের প্রতিও ইঙ্গিত রাখা হয়েছে।

 

আসিফ জাহাঙ্গীর অর্ক পরিচালিত ‘মিশন ডিডিএলজে’ মূলত রোমান্টিক কমেডি ঘরানার। প্রায় ৮০ মিনিটের এই ওয়েব ফিল্মে প্রথমবারের মতো জুটি হিসেবে দেখা যাবে সাদ নাওভী ও লাবণ্যকে।

 

‘মায়ার জঞ্জাল’
 

জনপ্রিয় অভিনেত্রী অপি করিম প্রায় ১৯ বছর পর বড় পর্দার কাজে ফিরেছিলেন। সেই ‘মায়ার জঞ্জাল’ সিনেমাটি গত সপ্তাহে ‘চরকি’তে মুক্তি পেয়েছে।

 

বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটি পরিচালনা করেছেন ভারতের নির্মাতা ইন্দ্রনীল রায়চৌধুরী। সিনেমাটি তৈরি হয়েছে মানিক বন্দ্যোপাধ্যায়ের দুটি ছোটগল্প ‘বিষাক্ত প্রেম’ ও ‘সুবালা’ অবলম্বনে।

 

দীর্ঘ বিরতির পরে সিনেমায় অভিনয় প্রসঙ্গে অপি করিম জানিয়েছিলেন, লেখাপড়া ও পরে কাজের ব্যস্ততার কারণে নিয়মিত সিনেমায় অভিনয় করা হয়নি। তবে ইন্দ্রনীল রায়চৌধুরীর কাজ তাঁকে নতুন করে সিনেমায় ফিরতে আগ্রহী করে। তাঁর ‘ফড়িং’ ও ‘ভালোবাসার শহর’ দেখে ভালো লেগেছিল অপির। পাশাপাশি ‘মায়ার জঞ্জাল’-এর গল্প ও চরিত্রগুলোও তাঁর কাছে আকর্ষণীয় মনে হয়েছিল।

 

সিনেমাটিতে অপির সঙ্গে অভিনয় করেছেন— কলকাতার অভিনেতা ঋত্বিক চক্রবর্তী, পরাণ বন্দ্যোপাধ্যায়, ব্রাত্য বসু ও চান্দ্রেয়ী ঘোষ। আরও রয়েছেন বাংলাদেশের অভিনেতা সোহেল মণ্ডল।

 

‘মায়ার জঞ্জাল’-এ সমান্তরাল দুটি গল্পের মধ্য দিয়ে উঠে এসেছে সোমা ও চন্দনের জীবন। সমাজের মূল স্রোত থেকে ছিটকে পড়া এই দুই মানুষ কঠিন বাস্তবতার মধ্যে কীভাবে টিকে থাকার চেষ্টা করে— সেটিই সিনেমার অন্যতম বিষয়।

Share this article

https://mail.thewave24.com/news/7f950f90-ae8b-468f-b5cc-6d24531f6f3c

আর্কাইভ দেখুন

© 2026 TheWave24. All rights reserved

Privacy Policy

We use cookies to analyze traffic on our website. By continuing to browse, you agree to our cookie policy.