সর্বশেষ
কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী চিকিৎসাসেবার মান বাড়লে বিদেশমুখী রোগী কমবে: রাষ্ট্রপতি দ্বিতীয় ওডিআই: অস্ট্রেলিয়ার বিপক্ষে সোবহানার রেকর্ডগড়া সেঞ্চুরি গড়াই নদীতে ‘শহীদ আবরার ফাহাদ সেতু’ নির্মাণের নির্দেশ সাংবাদিক আমির খসরু আর নেই রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি: চারজন রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার কিং খালিদ বিমানবন্দরে হামলা: ঢাকা-রিয়াদ রুটে ৫ ফ্লাইট বাতিল আইপিইউ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার নারীস্বাস্থ্য ও টেকসই স্বাস্থ্যসেবা: বাংলাদেশ ও ইআইবির বিনিয়োগের উদ্যোগ চীন, দ. কোরিয়া ও জাপানের বিনিয়োগকারীদের জন্য বেপজার বিশেষ ডেস্ক চালু সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রচারণার নির্দেশ যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডব: অন্তত ৪ জনের মৃত্যু সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর অপপ্রচারে প্রভাবিত না হওয়ার আহ্বান কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী চিকিৎসাসেবার মান বাড়লে বিদেশমুখী রোগী কমবে: রাষ্ট্রপতি দ্বিতীয় ওডিআই: অস্ট্রেলিয়ার বিপক্ষে সোবহানার রেকর্ডগড়া সেঞ্চুরি গড়াই নদীতে ‘শহীদ আবরার ফাহাদ সেতু’ নির্মাণের নির্দেশ সাংবাদিক আমির খসরু আর নেই রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি: চারজন রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার কিং খালিদ বিমানবন্দরে হামলা: ঢাকা-রিয়াদ রুটে ৫ ফ্লাইট বাতিল আইপিইউ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার নারীস্বাস্থ্য ও টেকসই স্বাস্থ্যসেবা: বাংলাদেশ ও ইআইবির বিনিয়োগের উদ্যোগ চীন, দ. কোরিয়া ও জাপানের বিনিয়োগকারীদের জন্য বেপজার বিশেষ ডেস্ক চালু সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রচারণার নির্দেশ যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডব: অন্তত ৪ জনের মৃত্যু সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর অপপ্রচারে প্রভাবিত না হওয়ার আহ্বান

দেশের বর্ষসেরা ৫ তারকা হোটেল ‘ইন্টারকন্টিনেন্টাল ঢাকা’


ওয়েভ রিপোর্ট

ওয়েভ রিপোর্ট

০৫ অক্টোবর, ২০২৬, ১২:৩৩

দেশের বর্ষসেরা ৫ তারকা হোটেল ‘ইন্টারকন্টিনেন্টাল ঢাকা’

বিশ্ব পর্যটন দিবস ২০২৬ উদযাপনের অংশ হিসেবে এ বছরের বাংলাদেশ ট্যুরিজম অ্যাওয়ার্ড-এর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। আবাসন ও ট্যুর অপারেটর বিভাগে বর্ষসেরা পাঁচ তারকা হোটেলের স্বীকৃতি পেয়েছে ‘ইন্টারকন্টিনেন্টাল ঢাকা’।

বাংলাদেশে টেকসই পর্যটন, আতিথেয়তা, উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়নে অবদানের স্বীকৃতি হিসেবে ১৬ ব্যক্তি, প্রতিষ্ঠান ও উদ্যোগকে স্বীকৃতি প্রদান করেছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড। বিশ্ব পর্যটন দিবস ২০২৬ উদযাপনের অংশ হিসেবে শনিবার (৩ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে এ বছরের বাংলাদেশ ট্যুরিজম অ্যাওয়ার্ড-এর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

 

আবাসন ও ট্যুর অপারেটর বিভাগে বর্ষসেরা পাঁচ তারকা হোটেলের স্বীকৃতি পেয়েছে ‘ইন্টারকন্টিনেন্টাল ঢাকা’। একই বিভাগে বর্ষসেরা চার তারকা হোটেলের পুরস্কার পেয়েছে হোটেল আগ্রাবাদ। আর বর্ষসেরা তিন তারকা হোটেল হয়েছে হানসা-এ প্রিমিয়াম রেসিডেন্স বাই ইউএইচপিএলসি।

 

সেরা ইনবাউন্ড ট্যুর অপারেটর হয়েছে বেঙ্গল ট্যুরস লিমিটেড এবং সেরা ডমেস্টিক ট্যুর অপারেটর হয়েছে শেয়ারট্রিপ লিমিটেড। বর্ষসেরা হোমস্টে বিভাগে পুরস্কার পেয়েছে চারুবালা হোমস্টে অ্যান্ড ট্যুরস। আর সেরা বিনোদন পার্ক হয়েছে ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্স।

 

উদ্ভাবন ও উদ্যোক্তা বিভাগে বর্ষসেরা টেকসই পর্যটন উদ্যোগ হিসেবে পুরস্কার পেয়েছে শাখাওয়াত’স সিক্স কন্ট্রোল পয়েন্ট ফর ফুড কস্ট অপটিমাইজেশন। বাংলাদেশ ইকো অ্যাডভেঞ্চারের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান হয়েছেন বর্ষসেরা তরুণ পর্যটন উদ্যোক্তা। সেরা নারী পর্যটন উদ্যোক্তা নির্বাচিত হয়েছেন নুরানী শারমিন আফরোজ।

 

সেরা পর্যটন প্রযুক্তি উদ্যোগ বিভাগে পুরস্কার পেয়েছে বিডি টিকিটস। সেরা মাইস (মিটিং, ইনসেনটিভ, কনফারেন্স ও এক্সিবিশন) উদ্যোগের স্বীকৃতি পেয়েছে সেভর ইন্টারন্যাশনাল লিমিটেড। সেরা পর্যটকবাহী নৌযান নির্বাচিত হয়েছে এমভি মালাঙ্গি।

 

ব্যক্তিগত পর্যায়ে বর্ষসেরা পর্যটন কনটেন্ট ক্রিয়েটরের পুরস্কার পেয়েছেন আবু মোহাম্মদ সালাহউদ্দিন (সুমন)। সেরা ট্যুর গাইড হয়েছেন মো. সারোয়ার জাহান। আর সেরা পর্যটন সাংবাদিকতা বিভাগে পুরস্কার পেয়েছেন মো. নাঈম উল ইসলাম আবির।

 

ট্যুরিজম বোর্ড জানিয়েছে, সেবার মান, ডিজিটাল প্রচার, স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ এবং ঐতিহ্য সংরক্ষণসহ পর্যটন খাতের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এ পুরস্কারের মাধ্যমে স্বীকৃতি দেওয়া হয়েছে। বিভিন্ন বিভাগে জমা পড়া মনোনয়ন থেকে সরকারি ও বেসরকারি খাতের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত জুরি বোর্ড বিজয়ীদের নির্বাচন করে।

Share this article

https://mail.thewave24.com/news/7b7d4ce9-7761-44b5-9577-63499eeef8fe

আর্কাইভ দেখুন

© 2026 TheWave24. All rights reserved

Privacy Policy

We use cookies to analyze traffic on our website. By continuing to browse, you agree to our cookie policy.