ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত
ওয়েভ গ্ল্যাম
১০ অক্টোবর, ২০২৬, ১৭:০৭
—ছবি: সংগৃহীত
ওটিটি ও অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মের শিল্পী, কনটেন্ট ও কনটেন্ট নির্মাতাদের স্বীকৃতি দিতে দ্য ডেইলি স্টার ও ইস্পাহানি টি লিমিটেডের যৌথ আয়োজনে শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে ব্লেন্ডারস চয়েস-দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডসের পঞ্চম আসর। রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে অনুষ্ঠানটি আয়ােজিত হয়।
দেশের দ্রুত বিকাশমান ডিজিটাল বিনোদন জগতের সৃজনশীলতা ও সাফল্যের স্বীকৃতিস্বরূপ এ আয়োজনে পুরস্কার দেওয়া হয় বিভিন্ন অঙ্গনের সেরাদের।
এবারের আয়োজনে পপুলার, ক্রিটিকস, সংগীত ও ইন্ডিভিজুয়াল ডিজিটাল কনটেন্ট—এই চার বিভাগে সরাসরি দর্শকদের ভোটে বিভিন্ন ক্যাটাগরিতে ২৮টি ও এর সঙ্গে একটি পপুলার চয়েজ পুরস্কার দেওয়া হয়।
বিজয়ীদের তালিকা নিচে সংক্ষিপ্ত আকারে তুলে ধরা হলো:
পপুলার বিভাগ
সেরা অভিনয়শিল্পী (পুরুষ): আফরান নিশো [আকা]
সেরা অভিনয়শিল্পী (নারী): মেহজাবীন চৌধুরী [নীল সুখ]
সেরা পার্শ্ব অভিনয়শিল্পী (পুরুষ): মনোজ প্রামাণিক [অমীমাংসিত]
সেরা পার্শ্ব অভিনয়শিল্পী (নারী): রুনা খান [বোহেমিয়ান ঘোড়া]
সেরা পরিচালক (নাটক বা সিরিজ): ভিকি জাহেদ [আকা]
সেরা পরিচালক (চলচ্চিত্র): রায়হান রাফী [আমলনামা]
সেরা চলচ্চিত্র: ঘুমপরী (চরকি]
সেরা নাটক বা সিরিজ: বোহেমিয়ান ঘোড়া [হইচই]
ক্রিটিকস বিভাগ
সেরা অভিনয়শিল্পী (পুরুষ): মোশাররফ করিম [বোহেমিয়ান ঘোড়া]
সেরা অভিনয়শিল্পী (নারী): তমা মির্জা [আমলনামা]
সেরা পরিচালক চলচ্চিত্র, নাটক বা সিরিজ: নুহাশ হুমায়ুন [২ষ]
সেরা চলচ্চিত্র, নাটক বা সিরিজ: ফেউ [চরকি]
সেরা চিত্রগ্রাহক: জোয়াহের মুসাব্বির জ্যোতি ও আবদুল মামুন [২ষ]
সেরা মেকআপ আর্টিস্ট: মো. ইমন হোসেন ও স্বর্ণা ভৌমিক [২ষ]
সেরা সম্পাদনা: ফুয়াদ সৌরভ [২ষ]
সেরা চিত্রনাট্য: নুহাশ হুমায়ূন ও গুলতেকিন খান [২ষ]
সেরা কস্টিউম: ইদিলা ফরিদ তুরিন [২ষ]
সেরা শিল্প নির্দেশক: রাইন্নির বর্ষণ [২ষ]
সংগীত বিভাগ
সেরা শিল্পী: মাহতিম সাকিব ও সিঁথি সাহা [প্রেমেরই জখম, ঘুমপরী]
সেরা সুরকার: জাহিদ নিরব [প্রেমেরই জখম/ ঘুমপরী]
সেরা গীতিকার: জাহিদ প্রীতম [প্রেমেরই জখম/ ঘুমপরী]
সেরা সংগীত: ঈশান মজুমদার [গুলবাহার]
সেরা আবহ সংগীত (ক্রিটিকস): রুসলান রেহমান [গুলমোহর]
সেরা সাউন্ড ডিজাইন (ক্রিটিকস): রাজেশ সাহা, সজীব রঞ্জন বিশ্বাস ও রাশীদ শরীফ শোয়েব [২ষ]
ইন্ডিভিজুয়াল বিভাগ
সেরা কনটেন্ট ক্রিয়েটর: সুনেহরা তাসনিম ও সৈয়দ রাশাদ ইমাম তন্ময়
সেরা কনটেন্ট ক্রিয়েটর (তথ্য-বিনোদন বা পডকাস্ট): লাবিদ রাহাত
সেরা কনটেন্ট ক্রিয়েটর (ফুড অ্যান্ড রেসিপি বা ভ্রমণ): নাদির অন দ্য গো
পপুলার চয়েজ অ্যাওয়ার্ড
দাগি [চরকি]
বিকেলের রেড কার্পেটে তারকাদের স্বাগত জানান প্রিয়ন্তী উর্বী ও প্রান্তর দস্তিদার। মূল মঞ্চের জমকালো অনুষ্ঠানটি অত্যন্ত সফলভাবে সঞ্চালনা করেন রাফসান সাবাব ও আফসান আরা বিন্দু।
মঞ্চে দারুণ নৃত্য পরিবেশন করেন আলিফিয়া স্কোয়াড ও সারিকা সাবাহ। এরপর বিশেষ পারফরম্যান্সে অংশ নেন সুনেরাহ বিনতে কামাল ও ইরফান সাজ্জাদ।
এই অ্যাওয়ার্ড শো-এর ইতিহাসে প্রথমবারের মতো মঞ্চে পারফর্ম করে দর্শকদের মুগ্ধ করেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। আর সবশেষে চমৎকার সংগীত পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি টানে ইমন চৌধুরীর ব্যান্ড ‘বেঙ্গল সিম্ফনি’।