সর্বশেষ
কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী চিকিৎসাসেবার মান বাড়লে বিদেশমুখী রোগী কমবে: রাষ্ট্রপতি দ্বিতীয় ওডিআই: অস্ট্রেলিয়ার বিপক্ষে সোবহানার রেকর্ডগড়া সেঞ্চুরি গড়াই নদীতে ‘শহীদ আবরার ফাহাদ সেতু’ নির্মাণের নির্দেশ সাংবাদিক আমির খসরু আর নেই রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি: চারজন রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার কিং খালিদ বিমানবন্দরে হামলা: ঢাকা-রিয়াদ রুটে ৫ ফ্লাইট বাতিল আইপিইউ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার নারীস্বাস্থ্য ও টেকসই স্বাস্থ্যসেবা: বাংলাদেশ ও ইআইবির বিনিয়োগের উদ্যোগ চীন, দ. কোরিয়া ও জাপানের বিনিয়োগকারীদের জন্য বেপজার বিশেষ ডেস্ক চালু সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রচারণার নির্দেশ যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডব: অন্তত ৪ জনের মৃত্যু সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর অপপ্রচারে প্রভাবিত না হওয়ার আহ্বান কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী চিকিৎসাসেবার মান বাড়লে বিদেশমুখী রোগী কমবে: রাষ্ট্রপতি দ্বিতীয় ওডিআই: অস্ট্রেলিয়ার বিপক্ষে সোবহানার রেকর্ডগড়া সেঞ্চুরি গড়াই নদীতে ‘শহীদ আবরার ফাহাদ সেতু’ নির্মাণের নির্দেশ সাংবাদিক আমির খসরু আর নেই রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি: চারজন রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার কিং খালিদ বিমানবন্দরে হামলা: ঢাকা-রিয়াদ রুটে ৫ ফ্লাইট বাতিল আইপিইউ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার নারীস্বাস্থ্য ও টেকসই স্বাস্থ্যসেবা: বাংলাদেশ ও ইআইবির বিনিয়োগের উদ্যোগ চীন, দ. কোরিয়া ও জাপানের বিনিয়োগকারীদের জন্য বেপজার বিশেষ ডেস্ক চালু সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রচারণার নির্দেশ যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডব: অন্তত ৪ জনের মৃত্যু সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর অপপ্রচারে প্রভাবিত না হওয়ার আহ্বান

নেশন্স লিগে বেলজিয়ামকে ৪-১ গোলে উড়িয়ে দিল ফ্রান্স


ওয়েভ স্পোর্টস

ওয়েভ স্পোর্টস

০৬ অক্টোবর, ২০২৬, ১১:১৮

নেশন্স লিগে বেলজিয়ামকে ৪-১ গোলে উড়িয়ে দিল ফ্রান্স

উয়েফা নেশন্স লিগে টানা চার ম্যাচে জিদানের এটি তৃতীয় জয়। গ্রুপ এ১-এ ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ফ্রান্স, দ্বিতীয় স্থানে থাকা ইতালির চেয়ে তিন পয়েন্ট এগিয়ে। বেলজিয়াম আরও এক পয়েন্ট পিছিয়ে।

ম্যাচের শেষ ১৩ মিনিটে চার গোল। বেলজিয়ামের বিপক্ষে একসময় পিছিয়ে থাকা ফ্রান্স শেষ মুহূর্তের ঝড়ে ম্যাচের চিত্রই বদলে দিল। আর সেই ঝড়ের কেন্দ্রে ছিলেন বেঞ্চ থেকে উঠে আসা মাইকেল ওলিস। তার দুর্দান্ত পারফরম্যান্সে ৪-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ল ফ্রান্স।

 

সোমবার (৫ অক্টোবর) স্তাদ দ্য ফ্রান্সে ম্যাচের প্রথমার্ধের গল্প অবশ্য ছিল পুরোপুরি ভিন্ন। দোদি লুকেবাকিওর গোলে এগিয়ে যায় বেলজিয়াম। ৪৫ বছর পর ফ্রান্সের বিপক্ষে কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে জয়ের স্বপ্নও তখন দেখতে শুরু করে সফরকারী বেলজিয়াম।

 

ফ্রান্স একের পর এক আক্রমণ করেও গোলের দেখা পাচ্ছিল না। বেলজিয়ামের গোলরক্ষক মার্টেন ভানদেভুর্টও একের পর এক আক্রমণ ঠেকিয়ে ফরাসিদের হতাশ করে যাচ্ছিলেন। এস্তেবান লেপল ও রায়ান শেরকির প্রচেষ্টাও দারুণভাবে রুখে দেন তিনি।

 

শেষ পর্যন্ত বেলজিয়ামের প্রতিরোধ ভাঙে ম্যাচের ৭৭তম মিনিটে। বক্সের বাইরে থেকে বাঁকানো শটে ফ্রান্সকে সমতায় ফেরান দেজিরে দুয়ে। এর মাত্র চার মিনিট পরই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন ওলিস। তার বাড়ানো বলে রায়ান শেরকি জালে বল পাঠিয়ে ফ্রান্সকে এগিয়ে দেন। এরপর পুরোপুরি ভেঙে যায় বেলজিয়ামের রক্ষণব্যুহ।

 

৮৮তম মিনিটে আবার গোল করে ব্যবধান ৩-১ করেন ওলিস। যোগ করা সময়ে দুয়ের দারুণ কারিকুরির পর পাওয়া বল আবারও জালে পাঠান তিনি। মাত্র ১৩ মিনিটের ঝড়ে চার গোল করে ফ্রান্স নিশ্চিত করে ৪-১ গোলের অবিশ্বাস্য জয়।

 

ঘরের মাঠে ফ্রান্সের কোচ হিসেবে এটিই জিদানের প্রথম জয়। গত সপ্তাহে ব্রাসেলসে বেলজিয়ামের বিপক্ষে ১-০ গোলের জয়ের ম্যাচেও জয়সূচক গোলটি করেছিলেন ওলিস। এবার নিজের মাঠে দুই গোল করে সেই বেলজিয়ামকেই উড়িয়ে দিলেন তিনি।

 

উয়েফা নেশন্স লিগে টানা চার ম্যাচে জিদানের এটি তৃতীয় জয়। গ্রুপ এ১-এ ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ফ্রান্স, দ্বিতীয় স্থানে থাকা ইতালির চেয়ে তিন পয়েন্ট এগিয়ে। বেলজিয়াম আরও এক পয়েন্ট পিছিয়ে।

Share this article

https://mail.thewave24.com/news/5c91fd74-d0d1-4cb3-a06c-63ce13b798da

আর্কাইভ দেখুন

© 2026 TheWave24. All rights reserved

Privacy Policy

We use cookies to analyze traffic on our website. By continuing to browse, you agree to our cookie policy.