সর্বশেষ
কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী চিকিৎসাসেবার মান বাড়লে বিদেশমুখী রোগী কমবে: রাষ্ট্রপতি দ্বিতীয় ওডিআই: অস্ট্রেলিয়ার বিপক্ষে সোবহানার রেকর্ডগড়া সেঞ্চুরি গড়াই নদীতে ‘শহীদ আবরার ফাহাদ সেতু’ নির্মাণের নির্দেশ সাংবাদিক আমির খসরু আর নেই রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি: চারজন রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার কিং খালিদ বিমানবন্দরে হামলা: ঢাকা-রিয়াদ রুটে ৫ ফ্লাইট বাতিল আইপিইউ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার নারীস্বাস্থ্য ও টেকসই স্বাস্থ্যসেবা: বাংলাদেশ ও ইআইবির বিনিয়োগের উদ্যোগ চীন, দ. কোরিয়া ও জাপানের বিনিয়োগকারীদের জন্য বেপজার বিশেষ ডেস্ক চালু সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রচারণার নির্দেশ যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডব: অন্তত ৪ জনের মৃত্যু সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর অপপ্রচারে প্রভাবিত না হওয়ার আহ্বান কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী চিকিৎসাসেবার মান বাড়লে বিদেশমুখী রোগী কমবে: রাষ্ট্রপতি দ্বিতীয় ওডিআই: অস্ট্রেলিয়ার বিপক্ষে সোবহানার রেকর্ডগড়া সেঞ্চুরি গড়াই নদীতে ‘শহীদ আবরার ফাহাদ সেতু’ নির্মাণের নির্দেশ সাংবাদিক আমির খসরু আর নেই রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি: চারজন রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার কিং খালিদ বিমানবন্দরে হামলা: ঢাকা-রিয়াদ রুটে ৫ ফ্লাইট বাতিল আইপিইউ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার নারীস্বাস্থ্য ও টেকসই স্বাস্থ্যসেবা: বাংলাদেশ ও ইআইবির বিনিয়োগের উদ্যোগ চীন, দ. কোরিয়া ও জাপানের বিনিয়োগকারীদের জন্য বেপজার বিশেষ ডেস্ক চালু সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রচারণার নির্দেশ যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডব: অন্তত ৪ জনের মৃত্যু সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর অপপ্রচারে প্রভাবিত না হওয়ার আহ্বান

কর প্রণোদনায় আয়কর রিটার্ন বেড়েছে ৭৭ শতাংশ


ওয়েভ রিপোর্ট

ওয়েভ রিপোর্ট

০৯ অক্টোবর, ২০২৬, ২২:৪৭

কর প্রণোদনায় আয়কর রিটার্ন বেড়েছে ৭৭ শতাংশ

[প্রতীকী ছবি]

নির্ধারিত সময়ের আগে আয়কর রিটার্ন জমা দিলে কর ছাড়ের সরকারি প্রণোদনার মুখে চলতি ২০২৬-২৭ করবর্ষের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে ব্যক্তিশ্রেণির করদাতাদের রিটার্ন জমা ১২.৫৩ লাখে পৌঁছেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৭৭ শতাংশ বেশি। কর ছাড়ের সুবিধা নিতেই আগে থেকে আয়কর রিটার্ন জমা দিচ্ছেন অনেকে।

 

গত ২ আগস্ট জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ঘোষিত এই প্রণোদনাভিত্তিক কাঠামোটি প্রথাগত নির্দিষ্ট সময়ের শেষসীমা থেকে সরে আসার এক নতুন পদক্ষেপ। নতুন এই ব্যবস্থার অধীনে যেসব ব্যক্তিশ্রেণির করদাতা ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন জমা দিয়েছেন, তারা ৫ শতাংশ ছাড়ের যোগ্য হয়েছেন। তবে ১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে জমা পড়া রিটার্নে কোনো ছাড় বা প্রণোদনা মিলবে না।

 

এনবিআর সূত্র জানায়, প্রায় ৩ লাখ করদাতা এই সুবিধা বা প্রণোদনা গ্রহণ করেছেন।

 

এই ব্যবস্থার আওতায় প্রদেয় করের ওপর সর্বোচ্চ ২৫,০০০ টাকা পর্যন্ত ৫ শতাংশ ছাড় পাওয়া যায়, যা কর পরিশোধের সময় সরাসরি মোট কর দায় থেকে সমন্বয় করা হয়।

 

নাম প্রকাশ না করার শর্তে এনবিআরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, গত বছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে ৭.০৯ লাখ আয়কর রিটার্ন জমা হয়েছিল, যা চলতি বছরের একই সময়ে উল্লম্ফন করে ১২.৫৩ লাখে পৌঁছেছে।

 

তিনি জানান, সরকার নির্ধারিত সময়সীমার মধ্যে রিটার্ন জমা দিয়ে প্রায় ৩ লাখ করদাতা এই কর ছাড়ের সুবিধা ভোগ করেছেন।

 

অন্যদিকে বিলম্বিত আয়কর রিটার্ন জমার ক্ষেত্রে পর্যায়ক্রমে জরিমানার বিধান রাখা হয়েছে।

 

১ জানুয়ারি থেকে ৩১ মার্চের মধ্যে রিটার্ন জমা দিলে প্রদেয় করের ২ শতাংশ বা ৩,০০০ টাকা (যেটি বেশি) জরিমানা গুণতে হবে। আর ১ এপ্রিল থেকে ৩০ জুনের মধ্যে জমা দিলে এই জরিমানার পরিমাণ বেড়ে প্রদেয় করের ৫ শতাংশ বা ৫,০০০ টাকা হবে।

Share this article

https://mail.thewave24.com/news/51c7fba2-0121-44d4-8702-5e4904198388

আর্কাইভ দেখুন

© 2026 TheWave24. All rights reserved

Privacy Policy

We use cookies to analyze traffic on our website. By continuing to browse, you agree to our cookie policy.