সর্বশেষ
কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী চিকিৎসাসেবার মান বাড়লে বিদেশমুখী রোগী কমবে: রাষ্ট্রপতি দ্বিতীয় ওডিআই: অস্ট্রেলিয়ার বিপক্ষে সোবহানার রেকর্ডগড়া সেঞ্চুরি গড়াই নদীতে ‘শহীদ আবরার ফাহাদ সেতু’ নির্মাণের নির্দেশ সাংবাদিক আমির খসরু আর নেই রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি: চারজন রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার কিং খালিদ বিমানবন্দরে হামলা: ঢাকা-রিয়াদ রুটে ৫ ফ্লাইট বাতিল আইপিইউ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার নারীস্বাস্থ্য ও টেকসই স্বাস্থ্যসেবা: বাংলাদেশ ও ইআইবির বিনিয়োগের উদ্যোগ চীন, দ. কোরিয়া ও জাপানের বিনিয়োগকারীদের জন্য বেপজার বিশেষ ডেস্ক চালু সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রচারণার নির্দেশ যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডব: অন্তত ৪ জনের মৃত্যু সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর অপপ্রচারে প্রভাবিত না হওয়ার আহ্বান কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী চিকিৎসাসেবার মান বাড়লে বিদেশমুখী রোগী কমবে: রাষ্ট্রপতি দ্বিতীয় ওডিআই: অস্ট্রেলিয়ার বিপক্ষে সোবহানার রেকর্ডগড়া সেঞ্চুরি গড়াই নদীতে ‘শহীদ আবরার ফাহাদ সেতু’ নির্মাণের নির্দেশ সাংবাদিক আমির খসরু আর নেই রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি: চারজন রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার কিং খালিদ বিমানবন্দরে হামলা: ঢাকা-রিয়াদ রুটে ৫ ফ্লাইট বাতিল আইপিইউ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার নারীস্বাস্থ্য ও টেকসই স্বাস্থ্যসেবা: বাংলাদেশ ও ইআইবির বিনিয়োগের উদ্যোগ চীন, দ. কোরিয়া ও জাপানের বিনিয়োগকারীদের জন্য বেপজার বিশেষ ডেস্ক চালু সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রচারণার নির্দেশ যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডব: অন্তত ৪ জনের মৃত্যু সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর অপপ্রচারে প্রভাবিত না হওয়ার আহ্বান

কাজে ফেরার পরিকল্পনা করছেন তানিয়া বৃষ্টি


ওয়েভ গ্ল্যাম

ওয়েভ গ্ল্যাম

০৪ অক্টোবর, ২০২৬, ১৫:৩৮

কাজে ফেরার পরিকল্পনা করছেন তানিয়া বৃষ্টি

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টির শারীরিক অবস্থার উন্নতি হয়েছে; চলতি মাসেই কাজে ফেরার পরিকল্পনা করছেন তিনি। ছবি: সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর ফেরার প্রস্তুতি নিচ্ছেন। অসুস্থতার কারণে এতদিন ক্যামেরার সামনে দাঁড়াতে না পারলেও বর্তমানে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় চলতি মাসেই কাজে ফেরার পরিকল্পনা করছেন তিনি; যদিও তাঁর কেমোথেরাপি চলছে।

 

শনিবার (৩ অক্টোবর) ফেসবুক লাইভে এসে নিজের শারীরিক অবস্থা ও অভিনয়ে ফেরার পরিকল্পনার কথা জানাতে গিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমানে তাঁর কেমোথেরাপি চলছে। ছয় মাসের চিকিৎসা পরিকল্পনার মধ্যে তিন মাস শেষ হয়েছে।

 

তিনি জানান, আরও দুই মাস চিকিৎসা চলার পর কিছু পরীক্ষা করা হবে। সেই পরীক্ষার ফলাফল দেখে পরবর্তী চিকিৎসা নিয়ে সিদ্ধান্ত দেবেন চিকিৎসক।

 

অভিনয়ে ফেরার বিষয়ে তানিয়া বললেন, চলতি মাস থেকেই কাজ শুরু করার ইচ্ছা রয়েছে তাঁর। এ নিয়ে কথাবার্তাও চলছে। তবে ঠিক কবে থেকে শুটিং শুরু করবেন, তা এখনও চূড়ান্ত হয়নি।

 

অভিনয়ে ফেরার পেছনে ভক্তদের ভালোবাসাকেই বড় অনুপ্রেরণা হিসেবে দেখছেন তানিয়া। যাঁরা তাঁকে ভালোবাসেন, পাশে থাকেন এবং তাঁর অভিনয়ে ফেরার অপেক্ষায় রয়েছেন, তাঁদের ইচ্ছাকে গুরুত্ব দিয়েই কাজে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি।

 

অসুস্থতার সময়ে যাঁরা তাঁর জন্য দোয়া করেছেন, নিয়মিত খোঁজ নিয়েছেন এবং সাহস জুগিয়েছেন, তাঁদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তানিয়া বৃষ্টি।

 

টিভি নাটকের বাইরে তানিয়ার হাতে রয়েছে ‘ট্রাইব্যুনাল’ সিনেমার কাজ। রায়হান খান পরিচালিত সিনেমাটিতে আরও অভিনয় করবেন—তারিক আনাম খান, সাবেরী আলম, মৌসুমী হামিদ, সায়রা আক্তার জাহান, আদর আজাদ, শাহেদ আলী, মিলন ভট্টাচার্য, অশোক ব্যাপারী, রাকিব হোসেন ইভন এবং উপমা।

Share this article

https://mail.thewave24.com/news/27ce9b67-6179-429d-a3ad-66ed1836119c

আর্কাইভ দেখুন

© 2026 TheWave24. All rights reserved

Privacy Policy

We use cookies to analyze traffic on our website. By continuing to browse, you agree to our cookie policy.