সর্বশেষ
কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী চিকিৎসাসেবার মান বাড়লে বিদেশমুখী রোগী কমবে: রাষ্ট্রপতি দ্বিতীয় ওডিআই: অস্ট্রেলিয়ার বিপক্ষে সোবহানার রেকর্ডগড়া সেঞ্চুরি গড়াই নদীতে ‘শহীদ আবরার ফাহাদ সেতু’ নির্মাণের নির্দেশ সাংবাদিক আমির খসরু আর নেই রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি: চারজন রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার কিং খালিদ বিমানবন্দরে হামলা: ঢাকা-রিয়াদ রুটে ৫ ফ্লাইট বাতিল আইপিইউ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার নারীস্বাস্থ্য ও টেকসই স্বাস্থ্যসেবা: বাংলাদেশ ও ইআইবির বিনিয়োগের উদ্যোগ চীন, দ. কোরিয়া ও জাপানের বিনিয়োগকারীদের জন্য বেপজার বিশেষ ডেস্ক চালু সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রচারণার নির্দেশ যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডব: অন্তত ৪ জনের মৃত্যু সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর অপপ্রচারে প্রভাবিত না হওয়ার আহ্বান কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী চিকিৎসাসেবার মান বাড়লে বিদেশমুখী রোগী কমবে: রাষ্ট্রপতি দ্বিতীয় ওডিআই: অস্ট্রেলিয়ার বিপক্ষে সোবহানার রেকর্ডগড়া সেঞ্চুরি গড়াই নদীতে ‘শহীদ আবরার ফাহাদ সেতু’ নির্মাণের নির্দেশ সাংবাদিক আমির খসরু আর নেই রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি: চারজন রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার কিং খালিদ বিমানবন্দরে হামলা: ঢাকা-রিয়াদ রুটে ৫ ফ্লাইট বাতিল আইপিইউ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার নারীস্বাস্থ্য ও টেকসই স্বাস্থ্যসেবা: বাংলাদেশ ও ইআইবির বিনিয়োগের উদ্যোগ চীন, দ. কোরিয়া ও জাপানের বিনিয়োগকারীদের জন্য বেপজার বিশেষ ডেস্ক চালু সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রচারণার নির্দেশ যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডব: অন্তত ৪ জনের মৃত্যু সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর অপপ্রচারে প্রভাবিত না হওয়ার আহ্বান

উপনির্বাচন: পোস্টাল ভোটিং নিবন্ধন ৩ অক্টোবর পর্যন্ত


ওয়েভ রিপোর্ট

ওয়েভ রিপোর্ট

০১ অক্টোবর, ২০২৬, ১২:৫১

উপনির্বাচন: পোস্টাল ভোটিং নিবন্ধন ৩ অক্টোবর পর্যন্ত

ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনে আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠেয় উপনির্বাচনে দেশের অভ্যন্তরে পোস্টাল ভোটিংয়ের নিবন্ধন কার্যক্রম ৮ অক্টোবরের পরিবর্তে ৩ অক্টোবর পর্যন্ত উন্মুক্ত রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন। বুধবার (৩০ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঠাকুরগাঁও-১ আসনের পোস্টাল ভোটিংয়ের নিবন্ধন কার্যক্রম ২৭ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবরের পরিবর্তে ৩ অক্টোবর পর্যন্ত উন্মুক্ত থাকবে। উক্ত নির্বাচনে ভোটদানে ইচ্ছুক সরকারি কর্মকর্তা-কর্মচারী ও নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে ৩ অক্টোবরের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

 

এদিকে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে বুধবার থেকে আপিল দায়েরের সময় শুরু হয়েছে। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ৪ অক্টোবর পর্যন্ত আপিল দায়ের করা যাবে।

 

অন্যদিকে, আগামী ৬ অক্টোবর আপিল নিষ্পত্তি করা হবে। এছাড়া ৭ অক্টোবর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং ৮ অক্টোবর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

 

আগামী ২৯ অক্টোবর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা এ আসনে ভোটগ্রহণ হবে।

 

গত মঙ্গলবার জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বৈধ মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়।

 

বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ওবায়দুল্লাহ মাসুদ ও মির্জা ফয়সল আমীন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. খাদেমুল ইসলাম এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।

 

নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে ভোটার ছিলেন ৫ লাখ ৭ হাজার ২০৩ জন। তবে, সম্প্রতি নতুন ভোটার যুক্ত হওয়ায় বর্তমানে এ আসনের মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ১৫ হাজার ৫২৫ জনে।

 

উল্লেখ্য, ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় আসনটি শূন্য ঘোষণা করা হয়।

Share this article

https://mail.thewave24.com/news/0cb65622-a6a9-47cf-8b9f-725479ead433

আর্কাইভ দেখুন

© 2026 TheWave24. All rights reserved

Privacy Policy

We use cookies to analyze traffic on our website. By continuing to browse, you agree to our cookie policy.