সর্বশেষ
কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী চিকিৎসাসেবার মান বাড়লে বিদেশমুখী রোগী কমবে: রাষ্ট্রপতি দ্বিতীয় ওডিআই: অস্ট্রেলিয়ার বিপক্ষে সোবহানার রেকর্ডগড়া সেঞ্চুরি গড়াই নদীতে ‘শহীদ আবরার ফাহাদ সেতু’ নির্মাণের নির্দেশ সাংবাদিক আমির খসরু আর নেই রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি: চারজন রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার কিং খালিদ বিমানবন্দরে হামলা: ঢাকা-রিয়াদ রুটে ৫ ফ্লাইট বাতিল আইপিইউ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার নারীস্বাস্থ্য ও টেকসই স্বাস্থ্যসেবা: বাংলাদেশ ও ইআইবির বিনিয়োগের উদ্যোগ চীন, দ. কোরিয়া ও জাপানের বিনিয়োগকারীদের জন্য বেপজার বিশেষ ডেস্ক চালু সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রচারণার নির্দেশ যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডব: অন্তত ৪ জনের মৃত্যু সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর অপপ্রচারে প্রভাবিত না হওয়ার আহ্বান কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী চিকিৎসাসেবার মান বাড়লে বিদেশমুখী রোগী কমবে: রাষ্ট্রপতি দ্বিতীয় ওডিআই: অস্ট্রেলিয়ার বিপক্ষে সোবহানার রেকর্ডগড়া সেঞ্চুরি গড়াই নদীতে ‘শহীদ আবরার ফাহাদ সেতু’ নির্মাণের নির্দেশ সাংবাদিক আমির খসরু আর নেই রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি: চারজন রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার কিং খালিদ বিমানবন্দরে হামলা: ঢাকা-রিয়াদ রুটে ৫ ফ্লাইট বাতিল আইপিইউ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার নারীস্বাস্থ্য ও টেকসই স্বাস্থ্যসেবা: বাংলাদেশ ও ইআইবির বিনিয়োগের উদ্যোগ চীন, দ. কোরিয়া ও জাপানের বিনিয়োগকারীদের জন্য বেপজার বিশেষ ডেস্ক চালু সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রচারণার নির্দেশ যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডব: অন্তত ৪ জনের মৃত্যু সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর অপপ্রচারে প্রভাবিত না হওয়ার আহ্বান

‘পরাজিত শক্তি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে’


ওয়েভ রিপোর্ট

ওয়েভ রিপোর্ট

২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১৪:২০

‘পরাজিত শক্তি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে’

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বুধবার কুষ্টিয়ায় জেলা বিএনপি আয়োজিত সাংগঠনিক মতবিনিময় সভায় প্রধান অতিথি’র বক্তব্য দেন। ছবি: সংগৃহীত

পরাজিত শক্তি ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করতে পারেনি। একইভাবে ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পরাজিত শক্তিরও বাংলাদেশের গণতন্ত্রে বিশ্বাস করতে সময় লাগছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

 

তিনি বলেন, ১৯৭১ ও ২০২৪-এর পরাজিত শক্তির মধ্যে ঐক্য নতুন কিছু নয়। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আমরা এমন ঐক্য বারবার দেখেছি। মাত্র ৭ মাস বয়সী একটি সরকারকে অস্থিতিশীল করার অভিপ্রায়ে দেশের বিভিন্ন স্থানে কিছু ঘটনা ঘটছে। সেই ঐক্যবদ্ধ শক্তিই আজ বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়।

 

তিনি বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে কুষ্টিয়া শহরের দিশা টাওয়ার মিলনায়তনে জেলা বিএনপি আয়োজিত সাংগঠনিক মতবিনিময় সভায় প্রধান অতিথি’র বক্তব্যে এ কথা বলেন।

 

প্রতিমন্ত্রী বলেন, কুষ্টিয়া মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত এলাকা। এখানকার রাজনৈতিক বাস্তবতায় আমাদের আরও সতর্ক থাকতে হবে। বিএনপি কচু পাতার পানির মতো সংগঠন নয়। কুষ্টিয়ায় বিএনপি’র রাজনৈতিক উপস্থিতি রাজপথে জানান দিতে হবে।

 

তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, প্রতিটি উপজেলা, পৌরসভা ও পৌরসভার প্রতিটি ওয়ার্ডে এবং উপজেলার প্রতিটি ইউনিয়নের বড় বাজারে জনসম্পৃক্ত কর্মসূচি নিয়ে বিএনপি’র সাংগঠনিক অবস্থান জানান দিতে হবে। যাতে ‘গুপ্ত ও সুপ্ত সংগঠন’ ঐক্যবদ্ধভাবে কুষ্টিয়াকে অস্থিতিশীল করতে না পারে।

 

সভায় দলের তৃণমূল পর্যায়ের নেতারাও বক্তব্য রাখেন। এ সময় তাঁরা দলের অভ্যন্তরে অনৈক্য ও বিভেদের বিষয় তুলে ধরে সাংগঠনিকভাবে তা কাটিয়ে ওঠার আহ্বান জানান।

 

কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন— বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী, বিএনপি’র খুলনা বিভাগীয় সহ সংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ড।

 

আরও উপস্থিত ছিলেন— কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন, কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা সোহরাব উদ্দিন, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রাগীব প্রভা চৌধুরী, জেলা বিএনপি’র সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকারসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

Share this article

https://mail.thewave24.com/news/03fa1acc-bed9-4fdd-92c8-a05cccc3379f

আর্কাইভ দেখুন

© 2026 TheWave24. All rights reserved

Privacy Policy

We use cookies to analyze traffic on our website. By continuing to browse, you agree to our cookie policy.