বৃষ্টির সঙ্গে খিচুড়ির সম্পর্ক কী?


ওয়েভ রিপোর্ট

ওয়েভ রিপোর্ট

০৬ মে, ২০২৬, ১৮:৪৪

বৃষ্টি এলেই খিচুড়ি খেতে মন চায়। বৃষ্টি নামুক আর নাই নামুক, মেঘ ডাকলেই খিচুড়ি খেতে মন আকুপাকু করে। তাই না বলেন? আর যদি বৃষ্টি নেমেই যায়, তাহলে খিচুড়ি যেন খেতেই হবে! কিন্তু কখনও ভেবে দেখেছেন, বৃষ্টি এলেই কেন খিচুড়ি খেতে মন চায়? ঘাঁটাঘাঁটি করে অনেক ব্যাখ্যা পাওয়া গেছে। যেমন, বৃষ্টির সময় পরিবেশের আর্দ্রতা বেড়ে যায় এবং তাপমাত্রা কমে আসে। এই সময় আমাদের মন শান্ত ও কোমল হয়। আমাদের শরীর তখন গরম, নরম ও সহজপাচ্য খাবারের দিকে আকৃষ্ট হয়। খিচুড়ি হচ্ছে এমনই এক খাবার যা গরম, সহজপাচ্য এবং পুষ্টিকর। এতে রয়েছে চাল, ডাল, এবং নানা ধরনের মসলা ও সবজি। সব একসঙ্গে মিশে তৈরি করে এক বিশেষ স্বাদ ও সুগন্ধ। খিচুড়ি খেলে পেট ভরে, এবং শরীরে একধরনের আরাম অনুভূত হয়। বৃষ্টির সময় এমন আরামদায়ক খাবার খাওয়ার ইচ্ছা হওয়া খুবই স্বাভাবিক।

Share this video

https://mail.thewave24.com/view/86/video

© 2026 TheWave24. All rights reserved.