বাংলাদেশে বিশ্বকাপ দেখানোর নেপথ্যে যে নাটকীয় দরকষাকষি চলেছিল
ওয়েভ রিপোর্ট
১১ জুন, ২০২৬, ১৬:৪৪
ফিফা বিশ্বকাপ ২০২৬ সম্প্রচার নিয়ে শেষ মুহূর্তে বড় অনিশ্চয়তা তৈরি হয়েছিল। মধ্যস্বত্বভোগী একটি প্রতিষ্ঠানের চড়া মূল্য চাওয়ার কারণে বাংলাদেশের দর্শকদের বিশ্বকাপ দেখা নিয়ে দেখা দেয় শঙ্কা। কিন্তু শেষ পর্যন্ত সরাসরি ফিফার সঙ্গে যোগাযোগ করে সম্প্রচারস্বত্ব সংগ্রহ করা হয় তুলনামূলক কম খরচে।