বাংলাদেশ কার্ডে ‘ফাইনাল স্ট্রাইক’ বিজেপির?
ওয়েভ রিপোর্ট
০৬ মে, ২০২৬, ১৮:১৮
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বাংলাদেশ কার্ড খেলে বাজিমাত করলো বিজেপি। নির্বাচনের কয়েকদিন আগে ৯১ লাখ মানুষকে ভোটার তালিকা থেকে বাদ দেয়া হয়। পুরো নির্বাচনে তৃণমূলের চেয়ে ৩২ লাখ ভোট বেশি পেয়েছে বিজেপি। অর্থাৎ যাদেরকে বাদ দেয়া হয়েছে, তাদেরকে তৃণমূলের ভোটার মনে করা হয়। তারা যদি ভোট দিতো, তাহলে বিজেপি হয়তো ৫০/৬০ লাখ ভোট কম পেত এবং হয়তো নির্বাচনে হারতো। কিন্তু শুধু ভোটার তালিকা সংশোধন করেই কি বিজেপি নির্বাচনে জিতেছে? আসলেই কি শুধু বাংলাদেশ কার্ডের খেলায় তৃণমূলকে হারিয়ে দিল বিজেপি?