হাজার টন ইউরেনিয়াম ভাসছে বাংলাদেশের সাগরে! কাজে লাগবে কবে?
ওয়েভ রিপোর্ট
৩০ এপ্রিল, ২০২৬, ১৫:৫৪
আজ আমরা কথা বলবো এমন এক প্রযুক্তি নিয়ে, যা ভবিষ্যতে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তার চিত্র পাল্টে দিতে পারে। চীন সম্প্রতি সমুদ্রের পানি থেকে ইউরেনিয়াম সংগ্রহের এক যুগান্তকারী প্রযুক্তি আবিষ্কার করেছে। আর বঙ্গোপসাগরের তলদেশে রয়েছে এই মূল্যবান ধাতুর সম্ভাবনা। কিভাবে এই প্রযুক্তি কাজ করে? বাংলাদেশ কীভাবে চীনের সঙ্গে সহযোগিতার মাধ্যমে এই সুবিধা নিতে পারে? আর সেই ইউরেনিয়াম দিয়ে কীভাবে চালানো যাবে বেসামরিক উন্নয়নের পরমাণু প্রকল্প? আজকে আমরা এসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব।