হাসিনা থেকে তারেক: ক্ষমতার সমীকরণে হেফাজত!
শারমিন শ্রাবনী
১২ আগস্ট, ২০২৬
হেফাজতে ইসলামকে ঘিরে বাংলাদেশের রাজনীতিতে কি নতুন কোনো ক্ষমতার সমীকরণ তৈরি হচ্ছে? শেখ হাসিনা সরকারের সময় হেফাজতের সঙ্গে যে রাজনৈতিক সম্পর্ক ও কৌশল দেখা গিয়েছিল, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক ফটিকছড়ি ও হাটহাজারী সফরের পর সেই প্রশ্নই আবার সামনে এসেছে।
চট্টগ্রামের ফটিকছড়িতে হেফাজতে ইসলামের শীর্ষ আলেমদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় এবং হাটহাজারী মাদ্রাসায় প্রয়াত আমির শাহ আহমদ শফীর কবর জিয়ারত — এই ঘটনাগুলোকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা। বিএনপি এটিকে সৌজন্য সাক্ষাৎ হিসেবে দেখলেও, রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের প্রশ্ন—জামায়াতে ইসলামীকে মোকাবিলা করতে কি হেফাজতের সঙ্গে সম্পর্ককে নতুন রাজনৈতিক কৌশল হিসেবে ব্যবহার করতে চাইছে বিএনপি?