রোমে আটকে বাংলাদেশিরা!
শারমিন শ্রাবনী
১১ আগস্ট, ২০২৬
রোমের বিমানবন্দরে ৪০ ঘণ্টা লাউঞ্জে আটকে থাকতে হলো বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীদের। টরন্টো থেকে ঢাকাগামী বাংলাদেশ বিমানের ফ্লাইট BG356-এ কারিগরি ত্রুটি দেখা দেওয়ার পর ফ্লাইট বাতিল হয়। অভিযোগ, কানাডা-যুক্তরাষ্ট্রের পাসপোর্টধারী ও শেনজেন ভিসাধারীদের হোটেলে নেওয়া হলেও বাংলাদেশি পাসপোর্টধারীদের রাখা হয় বিমানবন্দরের ট্রানজিট লাউঞ্জে।
কেন বাংলাদেশি পাসপোর্টধারীদের এমন পরিস্থিতির মুখোমুখি হতে হলো? শুধু কি ইতালির ট্রানজিট আইন, নাকি এর পেছনে রয়েছে বাংলাদেশের পাসপোর্টের দুর্বল আন্তর্জাতিক অবস্থান?
২০২৬ সালের Henley Passport Index-এ বাংলাদেশের অবস্থান ৯৭তম। ভিসা-মুক্ত প্রবেশাধিকারের ক্ষেত্রেও বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অনেক দেশের চেয়ে পিছিয়ে। এর পেছনে অবৈধ অভিবাসন, ভিসা প্রত্যাখ্যানের হার, কূটনৈতিক দুর্বলতা, পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের তথ্যের নিরাপত্তা এবং দেশের অর্থনৈতিক বাস্তবতা — কতটা দায়ী?
এই ভিডিওতে বিশ্লেষণ করা হয়েছে রোম বিমানবন্দরের ঘটনার পাশাপাশি বাংলাদেশের পাসপোর্ট কেন দুর্বল, কেন বাংলাদেশি নাগরিকদের ভিসা পেতে এত কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয় এবং আন্তর্জাতিকভাবে বাংলাদেশের পাসপোর্টের গ্রহণযোগ্যতা কীভাবে বাড়ানো সম্ভব।
ভিডিওটি ভালো লাগলে Like, Comment ও Share করুন। এমন আরও তথ্যভিত্তিক বিশ্লেষণ পেতে Channelটি Subscribe করুন।