কিভাবে সৌদি আরবের জায়গা দখল করছে ভেনেজুয়েলা?
মাহবুব হাসান
০৯ আগস্ট, ২০২৬
সৌদি আরবকে কি বড় অর্থনৈতিক বিপদে ফেলেছেন ডোনাল্ড ট্রাম্প? ইরান যুদ্ধ, হরমুজ প্রণালি সংকট, পেট্রোডলার ব্যবস্থার টানাপড়েন এবং যুক্তরাষ্ট্রের তেল আমদানিতে নাটকীয় পরিবর্তন—সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের জ্বালানি রাজনীতিতে তৈরি হয়েছে নতুন সমীকরণ। এই ভিডিওতে দেখুন, কীভাবে ভেনেজুয়েলা ধীরে ধীরে সৌদি আরবের জায়গা দখল করছে মার্কিন তেলের বাজারে, কেন যুক্তরাষ্ট্র হঠাৎ সৌদি তেল কেনা কমিয়েছে, এবং এর প্রভাব বাংলাদেশসহ বিশ্বের জ্বালানি আমদানিনির্ভর দেশগুলোর ওপর কতটা ভয়াবহ হতে পারে।
ভিডিওতে আরও থাকছে:
ইরান যুদ্ধ ও হরমুজ প্রণালির প্রভাব;
সৌদি তেল রপ্তানিতে ধাক্কা;
ভেনেজুয়েলার তেলের উত্থান;
পেট্রোডলার ব্যবস্থার ভবিষ্যৎ;
বিশ্ববাজারে তেলের দামের অস্থিরতা;
বাংলাদেশের জন্য সম্ভাব্য সংকট।