৬ লাখ টন উদ্বৃত্ত, তবু পোলাও চাল বস্তায় ২ হাজার টাকা বেশি!


শারমিন শ্রাবনী

শারমিন শ্রাবনী

০৯ আগস্ট, ২০২৬

মাত্র এক মাসে এক বস্তা চিনিগুঁড়া চালের দাম বেড়েছে প্রায় ২ হাজার টাকা! যে চাল পাইকারি বাজারে সাড়ে ৭ হাজার টাকায় পাওয়া যেত, এখন সেই একই বস্তার দাম প্রায় সাড়ে ৯ হাজার টাকা। খুচরা বাজারে পোলাওয়ের চালের দাম পৌঁছেছে কেজিতে ২০০ থেকে ২৩০ টাকায়। কিন্তু প্রশ্ন হলো — দেশে যদি বছরে প্রায় ৬ লাখ টন সুগন্ধি চাল উদ্বৃত্ত থাকে, তাহলে দাম এত বাড়ছে কেন? রপ্তানি বাড়ার কারণে কি বাজারে চাপ তৈরি হয়েছে? নাকি কিছু মিল মালিক ও ব্যবসায়ীর মজুতদারি এবং সিন্ডিকেটের কারণে কৃত্রিম সংকট তৈরি হচ্ছে? রপ্তানিকারক, মিল মালিক, ব্যবসায়ী ও ভোক্তা অধিকার সংশ্লিষ্টদের বক্তব্যে উঠে আসছে সম্পূর্ণ ভিন্ন ভিন্ন দাবি। এই ভিডিওতে থাকছে— 🔹 এক মাসে পোলাওয়ের চালের দাম কেন ২ হাজার টাকা বেড়েছে; 🔹 চিনিগুঁড়া ও কালিজিরা চালের বর্তমান বাজারদর; 🔹 ২৭৮টি প্রতিষ্ঠানকে সুগন্ধি চাল রপ্তানির অনুমতি কেন দেওয়া হলো; 🔹 মোট ৪৫ হাজার ৩২০ টন চাল রপ্তানির অনুমতির প্রভাব; 🔹 দেশে ১০ লাখ টন সুগন্ধি চাল উৎপাদন ও ৪ লাখ টন অভ্যন্তরীণ চাহিদার হিসাব; 🔹 তাহলে ৬ লাখ টন উদ্বৃত্ত থাকার পরও সং'ক'ট কেন? 🔹 রপ্তানিকারকদের দাবি বনাম মিল মালিকদের অভিযোগ; 🔹 আন্তর্জাতিক বাজারে সুগন্ধি চালের চাহিদা বাড়ার প্রভাব; 🔹 কৃত্রিম সংকট ও সিন্ডিকেটের অভিযোগ কতটা যৌক্তিক; 🔹 রপ্তানি বন্ধ করলে কি দেশের বাজারে পোলাওয়ের চালের দাম কমবে? একদিকে রপ্তানিকারকদের দাবি—দেশে পর্যাপ্ত সুগন্ধি চাল রয়েছে। অন্যদিকে ব্যবসায়ীদের কেউ বলছেন উৎপাদন কমেছে, জ্বালানি ও পরিবহন খরচ বেড়েছে এবং আন্তর্জাতিক বাজারে চাহিদা বাড়ছে। আবার ভোক্তা অধিকার সংশ্লিষ্টদের অভিযোগ — কিছু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত মুনাফা করছেন। তাহলে আসল সত্য কোনটি — রপ্তানি, নাকি সিন্ডিকেট? পোলাও রান্নার চালের দাম কেন সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে, পুরো বিষয়টি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আপনার মতে চালের দাম বৃদ্ধির পেছনে মূল কারণ কী — রপ্তানি নাকি বাজার সিন্ডিকেট? কমেন্টে জানান।

Share this video

https://mail.thewave24.com/view/174/video

© 2026 TheWave24. All rights reserved.