বাংলাদেশে শত কোটি ডলারের বাজি আমেরিকার!


শারমিন শ্রাবনী

শারমিন শ্রাবনী

০৯ আগস্ট, ২০২৬

একসময় বাংলাদেশের অর্থনীতিতে আমেরিকান বিনিয়োগের উপস্থিতি ছিল বেশ দৃশ্যমান। জ্বালানি, ব্যাংকিং, ভোগ্যপণ্য থেকে শুরু করে বিভিন্ন খাতে মার্কিন কোম্পানিগুলোর সক্রিয়তা ছিল চোখে পড়ার মতো। কিন্তু গত এক দশকে বাংলাদেশের অর্থনৈতিক অঙ্গনে চীন, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর ও মধ্যপ্রাচ্যের বিনিয়োগকারীদের উপস্থিতি বাড়ার সঙ্গে সঙ্গে আমেরিকান বিনিয়োগের সেই প্রভাব অনেকটাই ম্লান হয়ে পড়ে। তবে কি এবার বদলাতে যাচ্ছে সেই চিত্র? সাম্প্রতিক সময়ে বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের নতুন করে বাড়তে থাকা আগ্রহ ঘিরে তৈরি হয়েছে নানা আলোচনা। মার্কিন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের ঢাকা সফর, বাংলাদেশের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক এবং মার্কিন ট্রাভেল অ্যাডভাইজরির পরিবর্তনের মতো ঘটনাগুলো কি বড় কোনো অর্থনৈতিক বার্তার ইঙ্গিত দিচ্ছে? এর মধ্যেই বাংলাদেশের বাজার ও বিনিয়োগ সম্ভাবনা নিয়ে যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় বহুজাতিক প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তাদের সফর নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। কেন বাংলাদেশকে আবার গুরুত্ব দিচ্ছে আমেরিকা? বাংলাদেশের কোন কোন খাত মার্কিন বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে পারে? চীনের ক্রমবর্ধমান প্রভাবের বিপরীতে বাংলাদেশের ভূরাজনৈতিক অবস্থান কতটা গুরুত্বপূর্ণ? বাংলাদেশের বিশাল ভোক্তা বাজার কি মার্কিন কোম্পানিগুলোর নতুন টার্গেট? বিনিয়োগ বাড়লে কর্মসংস্থান ও প্রযুক্তি হস্তান্তরে কী পরিবর্তন আসতে পারে? আর বাংলাদেশের অর্থনীতিতে আমেরিকার নতুন করে ফিরে আসার পেছনে আসল মাস্টারপ্ল্যান কী? এই ভিডিওতে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নতুন অর্থনৈতিক সম্পর্ক, বিনিয়োগ, ভূরাজনীতি ও ভবিষ্যৎ বাণিজ্যিক সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। বাংলাদেশ কি এবার আমেরিকার নতুন অর্থনৈতিক কৌশলের গুরুত্বপূর্ণ অংশ হতে যাচ্ছে? ভিডিওটি ভালো লাগলে Like, Comment ও Share করুন। এমন তথ্যভিত্তিক আন্তর্জাতিক ও অর্থনৈতিক বিশ্লেষণ পেতে চ্যানেলটি Subscribe করে Bell Icon চালু করুন। আপনার মতামত কী — বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়া দেশের জন্য কতটা লাভজনক হবে? কমেন্টে জানান।

Share this video

https://mail.thewave24.com/view/172/video

© 2026 TheWave24. All rights reserved.