সাবধান! দেশি মাছ ও শুঁটকিতে বিষাক্ত প্লাস্টিক!
ফাহিম রহমান
০৮ আগস্ট, ২০২৬
প্রতিদিনের খাবারের তালিকায় ভাত-মাছ থাকলেও, সেই মাছের সঙ্গেই কি আমাদের শরীরে ঢুকে যাচ্ছে অদৃশ্য প্লাস্টিক? বাংলাদেশের বিভিন্ন নদী, বিল ও সাগরের মাছ নিয়ে গবেষণায় উঠে এসেছে উদ্বেগজনক তথ্য — মাছে পাওয়া যাচ্ছে ক্ষুদ্র প্লাস্টিক কণা বা মাইক্রোপ্লাস্টিক।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষকদের গবেষণায় কই, বাটা, মেনি, গুলশা টেংরা, পুঁটি ও বাইমসহ বিভিন্ন দেশি মাছে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে। আড়িয়ল বিলের মাছগুলোর মধ্যে কই মাছে এর পরিমাণ বেশি পাওয়া গেছে বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে। অন্যদিকে পুরাতন ব্রহ্মপুত্র নদে বাইম মাছে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি বেশি দেখা গেছে।
শুধু তাজা মাছ নয়, শুঁটকিতেও পাওয়া গেছে মাইক্রোপ্লাস্টিক। কুয়াকাটা ও চট্টগ্রাম উপকূল থেকে সংগৃহীত মাছ ও শুঁটকি নিয়ে গবেষণায় উঠে এসেছে এমন তথ্য।
মাইক্রোপ্লাস্টিক কী? মাছের শরীরে এটি কীভাবে প্রবেশ করে? মাছের মাংসপেশিতে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেলে তা মানুষের জন্য কতটা উদ্বেগের? আর খাবারের মাধ্যমে এসব কণা আমাদের শরীরে প্রবেশ করলে সম্ভাব্য ঝুঁ'কি কী?
এই ভিডিওতে বিস্তারিত জানুন বাংলাদেশের মাছ ও শুঁটকিতে মাইক্রোপ্লাস্টিক দূষণ নিয়ে সাম্প্রতিক গবেষণার তথ্য এবং এর সম্ভাব্য স্বাস্থ্য ও পরিবেশগত প্রভাব।
সচেতন হোন, প্লাস্টিক বর্জ্য কমান এবং নদী-খাল ও জলাশয় পরিষ্কার রাখতে ভূমিকা রাখুন।
ভিডিওটি ভালো লাগলে Like, Comment ও Share করুন এবং এমন তথ্যভিত্তিক ভিডিও পেতে আমাদের YouTube Channel Subscribe করে পাশে থাকা Bell Icon-টি চালু করুন।
আপনার মতামত কী? মাছের মধ্যে মাইক্রোপ্লাস্টিক নিয়ে আপনি কতটা উদ্বিগ্ন? কমেন্টে জানান।