ট্যাক্স রিটার্ন আর আগের মতো নয়! NID দিয়ে সব দেখবে সরকার?
ফাহিম রহমান
০৭ আগস্ট, ২০২৬
আপনার NID নম্বরই কি হতে চলেছে আপনার 'ফিন্যান্সিয়াল ফিঙ্গারপ্রিন্ট'? এনবিআর (NBR)-এর সেন্ট্রাল ডেটা ইন্টিগ্রেশন সিস্টেমের মাধ্যমে এখন থেকে ই-রিটার্ন ফর্মে স্বয়ংক্রিয়ভাবে ভেসে উঠবে আপনার ব্যাংকের সুদের আয়, সমাপনী ব্যালেন্স এবং কাটা যাওয়া ট্যাক্সের পরিমাণ!
স্বচ্ছতা আনবে নাকি সাধারণ মানুষের ডেটা সিকিউরিটি বা সাইবার নিরাপত্তাকে চরম ঝুঁকিতে ফেলবে? এই ভিডিওতে আমরা আলোচনা করেছি:
কীভাবে NID ও NBR কেন্দ্রীয় আইটি উইং আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে যুক্ত হচ্ছে।
সৎ করদাতাদের জন্য নির্ধারিত সময়ে অনলাইনে রিটার্ন দাখিলে ৫% (সর্বোচ্চ ২৫,০০০ টাকা) কর ছাড় বা নগদ প্রণোদনা।
সাড়ে ১৭ কোটি ব্যাংক অ্যাকাউন্ট ও ৭২ লাখ কর রিটার্ন না দেওয়া TIN ধারীদের ওপর এর প্রভাব।
২০২৩ সালের এনআইডি ডেটা লিকের পর এই কেন্দ্রীয় ফিন্যান্সিয়াল ডেটাবেজের সাইবার নিরাপত্তা কতটুকু নিশ্চিত?