৪০০ বছরের প্রতারণা: পরিচয়হীন ১৬ লাখ মানুষ!
মাহবুব হাসান
৩১ জুলাই, ২০২৬
ঢাকার বয়স প্রায় পাঁচশো বছর। কিন্তু এই শহরের সঙ্গে জড়িয়ে থাকা একটি জনগোষ্ঠীর বঞ্চনা, বৈষম্য ও আবাসন সংকটও যেন ততটাই পুরোনো – হরিজন জনগোষ্ঠী।
বাংলাদেশে প্রায় ১৬ লাখ হরিজন জনগোষ্ঠীর মানুষ পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করেন। আমাদের শহরের রাস্তা, ড্রেন, ময়লার স্তূপ ও নোং'রা পরিবেশ পরিষ্কার রাখার দায়িত্ব যাঁদের কাঁধে, তাঁদেরই বড় একটি অংশ আজও বেঁচে আছেন অস্বাস্থ্যকর পরিবেশে, অপ্রতুল বাসস্থানে এবং সামাজিক বৈষম্যের মধ্যে।
পুরান ঢাকার মিরনজিল্লা সুইপার কলোনিতে প্রায় ৪ হাজার মানুষের বসবাস। আধুনিক কিচেন মার্কেট নির্মাণের জন্য এই কলোনি উচ্ছেদের উদ্যোগ নেওয়া হলে তৈরি হয় নতুন সংকট। আদালতের স্থিতাবস্থার পরও অনিশ্চয়তা কাটেনি। শুধু মিরনজিল্লা নয়, দেশের বিভিন্ন এলাকায় হরিজনদের আবাসন ও জীবিকা নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন।
তাঁদের দাবি খুব বড় কিছু নয় – নিরাপদ বাসস্থান, সন্তানদের শিক্ষা, স্থায়ী কর্মসংস্থান, চিকিৎসার সুযোগ এবং বৈষম্য থেকে মুক্তি।
কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি – যাঁরা প্রতিদিন আমাদের ময়লা পরিষ্কার করেন, তাঁদের জীবনটা কেমন?
তাঁরা যদি একদিন কাজ বন্ধ করে দেন, তাহলে আমাদের শহর কতটা অচল হয়ে পড়বে?
এই ভিডিওতে তুলে ধরা হয়েছে হরিজন জনগোষ্ঠীর দীর্ঘদিনের বঞ্চনা, পরিচয় সংকট, আবাসন সমস্যা, কর্মসংস্থান, সামাজিক বৈষম্য এবং তাঁদের ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন।
ভিডিওটি দেখুন, মতামত জানান এবং শেয়ার করুন। কারণ পরিচ্ছন্ন শহর গড়ার দায়িত্ব যাদের, তাঁদের জীবনও পরিচ্ছন্ন, নিরাপদ ও মর্যাদাপূর্ণ হওয়া উচিত।