আওয়ামী লীগের ‘অপেক্ষার রাজনীতি’, কিন্তু অপেক্ষা কিসের?
ওয়েভ রিপোর্ট
২৬ মে, ২০২৬, ১৬:২৬
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর সাড়ে ১৫ বছরের ক্ষমতার মসনদ হারায় আওয়ামী লীগ। এরপর দলটির ওপর আসে নিষেধাজ্ঞা, শীর্ষ নেতারা চলে যান আত্মগোপনে কিংবা দেশের বাইরে। এই চরম সংকটময় মুহূর্তে প্রথম আলোর একটি বিশেষ প্রতিবেদনে উঠে এসেছে আওয়ামী লীগের ভেতরের বর্তমান রাজনৈতিক সমীকরণ।