ঘরেই তৈর করে ফেলুন কলাপাতায় ইলিশ ভাপা

সহজ এই রেসিপি দিয়ে খুব অল্প সময়েই তৈরি করতে পারবেন দারুণ সুস্বাদু একটি ঐতিহ্যবাহী পদ


ওয়েভ রিপোর্ট

ওয়েভ রিপোর্ট

১৪ এপ্রিল, ২০২৬, ০০:০০

ঘরেই তৈর করে ফেলুন কলাপাতায় ইলিশ ভাপা

বৈশাখ এলেই ইলিশ মাছের কথা সবার আগে মনে পড়ে। পান্তা সঙ্গে ইলিশ ভাজা ছাড়া যেন উৎসবটাই অপূর্ণ লাগে। ইলিশ দিয়ে নানা ধরনের রান্না করা যায়, তবে ভাপা ইলিশ তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় ও সুস্বাদু একটি পদ। খুব কম উপকরণেই এটি সহজে ঘরে তৈরি করা যায়।

 

পহেলা বৈশাখের দিনে ঘরে তৈরি এই ভাপা ইলিশ আপনার খাবারের টেবিলে যোগ করবে আলাদা মাত্রা। সহজ এই রেসিপি দিয়ে খুব অল্প সময়েই তৈরি করতে পারবেন দারুণ সুস্বাদু একটি ঐতিহ্যবাহী পদ।

আসুন জেনে নেওয়া যাক কীভাবে কলাপাতায় ইলিশ ভাপা তৈরি করবেন-

 

উপকরণ
 

ইলিশ মাছ ৪-৫ টুকরো
সরিষা বাটা (সাদা/কালো) ২-৩ টেবিল চামচ
নারিকেল বাটা ১ টেবিল চামচ
মরিচ গুঁড়া ১ চা চামচ
হলুদ গুঁড়া আধা চা চামচ
সরিষার তেল ২-৩ টেবিল চামচ
পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ
কাঁচা মরিচ ৩-৪টি
লবণ স্বাদমতো
কলা পাতা ১-২টি

 

প্রস্তুত প্রণালি
 

প্রথমে ইলিশ মাছ ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এরপর একটি পাত্রে সরিষা বাটা, নারিকেল বাটা, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ, সরিষার তেল ও পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এই মসলার মধ্যে মাছের টুকরোগুলো মেখে ১০-১৫ মিনিট রেখে দিন, যাতে মসলা ভালোভাবে মাছের ভেতরে ঢুকে যায়।

 

এদিকে কলাপাতাগুলো হালকা আঁচে একটু সেঁকে নিন। এতে পাতা নরম হবে এবং মুড়ানোর সময় ফেটে যাবে না। এরপর প্রতিটি কলাপাতার টুকরোয় ১বা ২ টুকরো মাছ রাখুন, সঙ্গে কিছু মসলা দিন। উপরে ২-৩টি চেরা কাঁচা মরিচ ও অল্প সরিষার তেল ছড়িয়ে দিন। এবার পাতাটি ভালোভাবে মুড়িয়ে সুতা দিয়ে বেঁধে ফেলুন।

 

এরপর একটি প্যানে বা স্টিমারে পানি দিয়ে তার ওপর একটি স্ট্যান্ড বসান। সেই স্ট্যান্ডের ওপর কলাপাতায় মোড়ানো মাছগুলো সাজিয়ে দিন এবং ঢেকে দিন। মাঝারি আঁচে ২০ মিনিট ভাপে রান্না করুন। রান্না হয়ে গেলে চুলা বন্ধ করে আরও ৫ মিনিট ঢেকে রাখুন। হয়ে গেলে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন সুগন্ধি কলাপাতায় ভাপা ইলিশ।

Share this article

https://mail.thewave24.com/view/97/news

© 2026 TheWave24. All rights reserved.