আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল


ওয়েভ রিপোর্ট

ওয়েভ রিপোর্ট

১১ জুন, ২০২৬, ০০:০০

আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় রাজধানীর আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর ।

 

বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস এ সিদ্ধান্তের ঘোষণা দেন।

 

গত ২৭ মে সকালে মগবাজারে আদ-দ্বীন হাসপাতালের পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে কয়েক ঘণ্টার ব্যবধানে ছয় নবজাতকের মৃত্যু হয়। ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। পরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করে। এ ঘটনায় তদন্ত প্রতিবেদনে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ পাওয়ার তথ্য উঠে আসে।

 

প্রতিবেদনে বলা হয়, অতিরিক্ত মানুষের উপস্থিতি; দীর্ঘক্ষণ এসি বন্ধ থাকা এবং বিকল্প কোনো ভেন্টিলেশনের ব্যবস্থা না থাকা; বাতাসে কার্বন-ডাই-অক্সাইডের পরিমাণ বেড়ে যাওয়াই শিশুগুলোর মৃত্যুর সম্ভাব্য কারণ। তদন্তে জরুরি চিকিৎসা সেবায় ঘাটতি এবং দায়িত্বপ্রাপ্ত কর্মীদের অবহেলার বিষয়ও উল্লেখ করা হয়। শোকজের জবাব পর্যালোচনার পর হাসপাতালটির লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

Share this article

https://mail.thewave24.com/view/761/news

© 2026 TheWave24. All rights reserved.