বাজেট ২০২৬-২৭: দাম কমছে যেসব পণ্যের
ওয়েভ রিপোর্ট
১১ জুন, ২০২৬, ০০:০০
আগামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে প্রস্তাবিত এই বাজেট উত্থাপন করছেন তিনি।
প্রস্তাবিত বাজেট অনুযায়ী, যেসব পণ্যের দাম কমছে সেগুলো হলো - শিশু খাদ্য, খেজুর, ওটস, গুঁড়া দুধ, ফ্রুটব্যাগ, বিদেশি লিপস্টিক, লোশন, ফেস ক্রিম, ফেসওয়াশ, স্বর্ণ, মসলা, সার, কীটনাশক, বালাইনাশক, এসি, ফ্রিজ, কম্প্রেসার, দেশীয় মোবাইল ফোন, দেশীয় ওয়াশিং মেশিন, ইলেকট্রিক ও মাইক্রো ওভেন, কফি মেশিন, সোলার, কম্পিউটার, ল্যাপটপ, ডেস্কটপ, ওষুধ তৈরির কাঁচামাল, কিডনি ডায়ালাইসিস ফিল্টার, হার্টের রিং, চোখের লেন্স, গিটার, পিয়ানো, ভায়োলিন ও লিথিয়াম ব্যাটারির।
উল্লেখ্য, বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বিশেষ বৈঠকে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট অনুমোদন দেয়া হয়।