বিদেশে উচ্চশিক্ষায় ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার


ওয়েভ রিপোর্ট

ওয়েভ রিপোর্ট

১১ জুন, ২০২৬, ০০:০০

বিদেশে উচ্চশিক্ষায় ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার

দেশের মেধাবী শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত সহজ শর্তে ঋণ দেওয়ার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

 

বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় এ প্রস্তাব দেন অর্থমন্ত্রী।

 

তিনি বলেন, সরকার চায় দেশের তরুণরা কেবল সাধারণ ডিগ্রি না নিয়ে আন্তর্জাতিক মানের শিক্ষা ও প্রযুক্তিগত জ্ঞান অর্জন করুক। তবে বিদেশের বিশ্ববিদ্যালয়ে পড়ার খরচ অনেক বেশি হওয়ায় অনেক মেধাবী শিক্ষার্থী পিছিয়ে পড়েন। তাদের আর্থিক বাধা দূর করতেই সরকার ১০ লাখ টাকা পর্যন্ত সহজ শর্তে ঋণ সুবিধা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

 

আমির খসরু বলেন, ঋণের সুদের হার হবে তুলনামূলক কম এবং পড়াশোনা শেষে কর্মজীবনে প্রবেশের পর ঋণ পরিশোধের সুযোগ থাকবে। সরকার নিশ্চিত করবে যেন কোনো শিক্ষার্থীকে এই ঋণ পেতে কোনো ধরনের প্রশাসনিক হয়রানির শিকার হতে না হয়।

 

বিদেশে শিক্ষার্থীদের পাঠানোর উদ্যোগকে ‘ব্রেইন ড্রেন’ নয়, বরং ‘ব্রেইন সার্কুলেশন’ হিসেবে দেখছে সরকার। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, বিদেশে অর্জিত জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা একসময় দেশের উন্নয়নে কাজে লাগবে। পাশাপাশি প্রবাসে কর্মসংস্থানের মাধ্যমে রেমিট্যান্স প্রবাহও বাড়বে।

Share this article

https://mail.thewave24.com/view/754/news

© 2026 TheWave24. All rights reserved.