১০৫ ফ্লাইটে দেশে ফিরলেন ৪৫১৫৮ হাজি, মারা গেছেন ৪৯


ওয়েভ ফেইথ

ওয়েভ ফেইথ

০৯ জুন, ২০২৬, ০০:০০

১০৫ ফ্লাইটে দেশে ফিরলেন ৪৫১৫৮ হাজি, মারা গেছেন ৪৯

হজ পালন শেষে সৌদি আরব থেকে এখন পর্যন্ত মোট ১০৫টি ফ্লাইটে দেশে ফিরেছেন ৪৫ হাজার ১৫৮ জন হাজি। অন্যদিকে দেশটির বিভিন্ন হাসপাতালে মারা গেছেন মোট ৪৯ জন আর চিকিৎসাধীন রয়েছেন ১১ জন।

 

মারা যাওয়াদের মধ্যে মক্কায় ৩৫ জন, মদিনায় ১৩ ও জেদ্দায় একজন মারা গেছেন।

 

ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালে আইটি হেল্প ডেস্ক প্রকাশিত দৈনিক বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।

 

হজ বুলেটিনের তথ্য অনুযায়ী জানা যায়, দেশে ফেরা ৪৫ হাজার ১৫৮ হাজির মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৫১১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪১ হাজার ৬৪৭ জন রয়েছেন।

 

এখন পর্যন্ত মোট ১০৫টি ফিরতি ফ্লাইট পরিচালিত হয়েছে। যার মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৪৩টি, সৌদি এয়ারলাইনস ৪৩টি এবং ফ্লাইনাস ১৯টি ফ্লাইট পরিচালনা করেছে।

 

অন্যদিকে, সৌদি আরবে এখন পর্যন্ত মোট ৪৯ জন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে।  তাদের মধ্যে ৩৩ জন পুরুষ ও ১৬ জন নারী।

 

এ ছাড়া, সৌদি আরবের বিভিন্ন স্থানীয় হাসপাতালে মোট ৪০১ জন হাজি চিকিৎসা নিয়েছেন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন আরও ১১ জন হাজি।

Share this article

https://mail.thewave24.com/view/720/news

© 2026 TheWave24. All rights reserved.