ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৯, আহত শতাধিক


ওয়েভ ওয়ার্ল্ড

ওয়েভ ওয়ার্ল্ড

০৮ জুন, ২০২৬, ০০:০০

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৯, আহত শতাধিক

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপে আঘাত হানা ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে। একই সঙ্গে আহত হয়েছেন অন্তত ১৩৪ জন। ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে।

 

সোমবারের (৮ জুন) স্থানীয় সময় সকাল ৭টা ৩৭ মিনিটে মিন্দানাও অঞ্চলের উপকূলীয় এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। দেশটির দুর্যোগ বিষয়ক সংস্থা এ তথ্য এ তথ্য জানিয়েছে। এরপর সুনামি সতর্কতা জারি করা হয়। 

 

ভূমিকম্পের তীব্রতায় জেনারেল সান্তোস সিটিসহ আশপাশের বিস্তীর্ণ এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কয়েকটি বহুতল ভবন, শিক্ষাপ্রতিষ্ঠান ও ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

 

নিরাপত্তার কারণে জেনারেল সান্তোস আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা, সেনাবাহিনী এবং জরুরি সেবাকর্মীরা ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন।

 

ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জনগণকে সুনামির ঝুঁকি সম্পর্কে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন এবং জরুরি সংস্থাগুলোকে সর্বোচ্চ প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন।

 

Share this article

https://mail.thewave24.com/view/711/news

© 2026 TheWave24. All rights reserved.