ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নিহত ৪


ওয়েভ রিপোর্ট

ওয়েভ রিপোর্ট

০৮ জুন, ২০২৬, ০০:০০

ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নিহত ৪

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে গভীর খাদে উল্টে পড়ে অন্তত চারজন নিহত। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন যাত্রী।

 

সোমবার (৮ জুন) দুপুর ১২টার দিকে ঢাকা–সিলেট সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বৈশামোড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

পুলিশ ও স্থানীয়সূত্রে জানা যায়, যাত্রীবাহী বাসটি দ্রুতগতিতে চলার সময় চালক নিয়ন্ত্রণ হারালে সেটি সড়ক থেকে ছিটকে খাদে উল্টে পড়ে যায়। মুহূর্তেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।

 

কর্তৃপক্ষ জানিয়েছে, হতাহতদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটলেও বর্তমানে ঢাকা–সিলেট মহাসড়কে স্বাভাবিক পরিস্থিতি ফিরে এসেছে।

 

Share this article

https://mail.thewave24.com/view/709/news

© 2026 TheWave24. All rights reserved.