ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে ৮ জনের মৃত্যু


ওয়েভ ওয়ার্ল্ড

ওয়েভ ওয়ার্ল্ড

০৮ জুন, ২০২৬, ০০:০০

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে ৮ জনের মৃত্যু

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। উপকূলে আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল ৭.৮ । তীব্র কম্পনে কয়েকটি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত ও ধসে পড়ার ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

 

সোমবারের (৮ জুন) স্থানীয় সময় সকাল ৭টা ৩৭ মিনিটে মিন্দানাও অঞ্চলের উপকূলীয় এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। দেশটির দুর্যোগ বিষয়ক সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে।

 

কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের মধ্যে দাভাও অক্সিডেন্টাল প্রদেশের তিনজন, জেনারেল সান্তোস শহরের তিনজন এবং দক্ষিণ কোতাবাতো প্রদেশের দুজন রয়েছেন।

 

ভূমিকম্পের পর উপকূলীয় এলাকাগুলোর বাসিন্দাদের দ্রুত নিরাপদ ও উঁচু স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ ঘটনার প্রভাবে প্রতিবেশী ইন্দোনেশিয়ার উপকূলে সুনামি সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। একই সঙ্গে জাপানের প্রশান্ত মহাসাগরীয় উপকূলেও সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

 

এদিকে, প্রথম কম্পনের প্রায় দুই ঘণ্টা পর একাধিক শক্তিশালী আফটারশক অনুভূত হয়। এর মধ্যে সবচেয়ে বড়টির মাত্রা ছিল ৬.৫। ফলে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে আতঙ্ক আরও বেড়ে যায় এবং অনেক মানুষ খোলা জায়গায় আশ্রয় নেন।

Share this article

https://mail.thewave24.com/view/708/news

© 2026 TheWave24. All rights reserved.