কুড়িগ্রামে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষ, বাবা-ছেলে নিহত


ওয়েভ রিপোর্ট

ওয়েভ রিপোর্ট

০৬ জুন, ২০২৬, ০০:০০

কুড়িগ্রামে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষ, বাবা-ছেলে নিহত

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় মাছবাহী একটি পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে বাবা ও ছেলে নিহত হয়েছেন। নিহতরা হলেন দুলু মিয়া (২৮) ও তার বাবা সিদ্দিক শেখ। তারা কুড়িগ্রাম-লালমনিরহাট সীমান্তবর্তী বোগমারী পঞ্চগ্রাম এলাকার বাসিন্দা।

 

শনিবার (৬ জুন) সকাল সাড়ে ৭টার দিকে রাজারহাট-তিস্তা মহাসড়কের কসাইটারী শিমুলতলা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

 

পু‌লিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে মোটরসাইকেলে করে বাবা-ছেলে রেললাইন পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং দুজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুলু মিয়াকে মৃত ঘোষণা করেন।

 

অন্যদিকে, গুরুতর আহত সিদ্দিক শেখকে প্রথমে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে সিদ্দিককে উন্নত চিকিৎসার জন্য রংপুরে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর পিকআপটি দ্রুত স্থান ত্যাগ করে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।

 

Share this article

https://mail.thewave24.com/view/691/news

© 2026 TheWave24. All rights reserved.