সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী–স্ত্রীসহ নিহত ৩


ওয়েভ রিপোর্ট

ওয়েভ রিপোর্ট

০৫ জুন, ২০২৬, ০০:০০

সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী–স্ত্রীসহ নিহত ৩

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় বাসচাপায় স্বামী স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন।

 

 শুক্রবার (৫ জুন) সকাল সাতটার দিকে উপজেলার মেঘুল্লা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত ব্যক্তিরা হলেন উপজেলার আজুগড়া হিজলতলা এলাকার বছের সরকারের ছেলে মোতালেব হোসেন ও তাঁর স্ত্রী ফজিলা খাতুন এবং জামতৈল গ্রামের অটোভ্যান চালক নূরুল ইসলাম।  

 

আর দুর্ঘটনায় মোতালেব হোসেনের মেয়ে ও ভ্যানের যাত্রী তামান্না খাতুন গুরুতর আহত হয়েছে এবং তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

পুলিশ, নিহত ব্যক্তিদের পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মোতালেব হোসেন আজ সকালে তাঁর স্ত্রী ও সন্তানকে নিয়ে উপজেলার আজুগড়া এলাকা থেকে ব্যাটারিচালিত ভ্যানে করে উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন। সকাল সাতটার দিকে ভ্যানটি মেঘুল্লা এলাকায় পৌঁছালে হঠাৎ এর এক্সেল রড ভেঙে যায় এবং এতে চালকসহ ভ্যানের সবাই সড়কের ওপর ছিটকে পড়ে যান। এ সময় এনায়েতপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুতগতির ঢাকা এক্সপ্রেস বাসটি তাদের বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে অটোভ্যানটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং একজন আহত হন।

 

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জাফর ইমাম বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। আর আহত ব্যক্তিদের হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
     

 
 

 

Share this article

https://mail.thewave24.com/view/677/news

© 2026 TheWave24. All rights reserved.