বিমানবন্দরে হাজিদের ১৫০ লাগেজ থেকে মালামাল চুরির বিষয়টি মিথ্যা


ওয়েভ রিপোর্ট

ওয়েভ রিপোর্ট

০৪ জুন, ২০২৬, ০০:০০

বিমানবন্দরে হাজিদের ১৫০ লাগেজ থেকে মালামাল চুরির বিষয়টি মিথ্যা

দেশে ফেরা হাজিদের বিমানবন্দরে ১৫০টি লাগেজ থেকে মালামাল চুরির অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

 

বৃহস্পতিবার (৪ জুন) সচিবালয় তথ্য অধিদপ্তর সম্মেলনের কক্ষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সমসাময়িক ইস্যু নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। 

 

প্রতিমন্ত্রী বলেন, গত ২ জুন হজ থেকে দেশে ফেরা যাত্রীদের লাগেজ সংক্রান্ত একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে দাবি করা হয় যে, ১৫০টি লাগেজ কেটে সেখান থেকে মালামাল চুরি করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি পোস্টে এমন অভিযোগ করা হয়েছিল। বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে এলে দ্রুত তদন্তের নির্দেশ দেওয়া হয়।

 

তিনি বলেন, তদন্তের অংশ হিসেবে বিমানবন্দরের সিসিটিভি এবং বডি ওয়ার্ন ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হয়েছে। তদন্ত প্রতিবেদনে কোনো ধরনের চুরি বা লাগেজের অপব্যবহারের প্রমাণ পাওয়া যায়নি। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ১৫০টি লাগেজ থেকে মালামাল চুরির অভিযোগের কোনো সত্যতা নেই।

 

তিনি আরও জানান, সেই ফ্লাইটে আসা ৮৩৬টি লাগেজের মধ্যে ২১টি ব্যাগ কাটা বা ছেঁড়া অবস্থায় পাওয়া গেছে। এসব ক্ষেত্রে নিয়ম অনুযায়ী নিষিদ্ধ বা অননুমোদিত সামগ্রী অপসারণের জন্য লাগেজ খোলা হয়ে থাকতে পারে।

 

মন্ত্রী গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার না করে প্রকৃত ঘটনা জনগণের সামনে তুলে ধরতে হবে, যাতে গুজব ও বিভ্রান্তি প্রতিরোধ করা যায়।

Share this article

https://mail.thewave24.com/view/667/news

© 2026 TheWave24. All rights reserved.