তারাতে মজেছেন আদিত্য


ওয়েভ রিপোর্ট

ওয়েভ রিপোর্ট

০৩ মে, ২০২৬, ০০:০০

তারাতে মজেছেন আদিত্য

দীর্ঘদিন ধরে বীর পাহাড়িয়ার সঙ্গে তারা সুতারিয়ার সম্পর্কের কথা শোনা গেলেও, সম্প্রতি সেই সম্পর্কের ইতি ঘটার খবর চাউর হয়েছে। বীর পাহাড়িয়ার সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনের রেশ কাটতে না কাটতেই অভিনেত্রী তারা সুতারিয়ার নাম জড়িয়েছে বলিউডের অন্যতম ‘এলিজিবল ব্যাচেলর’ আদিত্য রায় কাপুরের সঙ্গে।

 

ফিল্মফেয়ারের সাম্প্রতিক এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, তারা এবং আদিত্য বর্তমানে একে অপরের সঙ্গে ডেট করছেন। ভক্তরা ইতিমধ্যে এই জুটিকে ‘সুপার গুড লুকিং’ এবং ‘কিউট’ বলে সোশ্যাল মিডিয়ায় অভিনন্দন জানাতে শুরু করেছেন।

 

এআগে ২০২৪ সালে অনন্যা পাণ্ডের সঙ্গে বিচ্ছেদের পর আদিত্য রায় কাপুরকে বেশ কিছুদিন সিঙ্গেল দেখা গিয়েছিল। মাঝখানে গোয়ার মডেল জর্জিনা ডি’সিলভার সঙ্গে তার নাম জড়ালেও এখন তারা সুতারিয়ার সঙ্গে তার রসায়ন নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে। আদিত্য ও তারা— দুজনেই ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা মুখ খোলেন না, তাই ফিল্মফেয়ারের এই রিপোর্টে ভক্তদের কৌতূহল আরও বেড়ে গেছে।

 

অনেকে মনে করছেন, আদিত্য ও তারার ব্যক্তিত্ব এবং লুক একে অপরের সঙ্গে দারুণ মানানসই। যদিও এই সম্পর্কের সত্যতা নিয়ে দুই তারকার পক্ষ থেকে এখনো কোনো সিলমোহর পড়েনি।

Share this article

https://mail.thewave24.com/view/279/news

© 2026 TheWave24. All rights reserved.