আবার বিয়ে করলেন সোহানা সাবা


ওয়েভ রিপোর্ট

ওয়েভ রিপোর্ট

১১ আগস্ট, ২০২৬

আবার বিয়ে করলেন সোহানা সাবা

বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী সোহানা সাবা আবার বিয়ে করেছেন। তাঁর স্বামীর নাম ফয়সাল। পেশায় তিনি একজন ব্যবসায়ী। দেড় বছরের বেশি সময় আগে তাঁদের বিয়ে হয়েছে। কয়েকটি গণমাধ্যমে মঙ্গলবার (১১ অগাস্ট) এই বিয়ের খবর প্রকাশিত হয়েছে।

 

সাবার প্রায় ১০ বছরের সংসার ছিল নাটক ও চলচ্চিত্র নির্মাতা মুরাদ পারভেজের সঙ্গে। সেই সংসারে তাঁদের একটি পুত্র সন্তান রয়েছে।

 

বিচ্ছেদের সাবা নানা টানাপোড়েনের মধ্য দিয়ে গেছেন। অবশ্য তিনি ধীরে ধীরে নিজেকে সামলে নিয়ে নতুন করে এগিয়েছেন। আর এর মধ্যেই ফয়সালের সঙ্গে তাঁর পরিচয় হয়।

 

ছোটপর্দার অভিনয়শিল্পী সাবা এক সময় বড় পর্দায় কাজ শুরু করেন। কবরী পরিচালিত ‘আয়না’ ছবির শুটিং দিয়ে সিনেমায় তাঁর যাত্রা শুরু হয়। অবশ্য মুক্তির দিক দিয়ে মোরশেদুল ইসলামের ‘খেলাঘর’ এগিয়ে ছিল। ‘খেলাঘর’ মুক্তির পরের মাসে মুক্তি পায় ‘আয়না’।

 

এরপর তিনি একে একে অভিনয় করেছেন – ‘চন্দ্রগ্রহণ’, ‘প্রিয়তমেষু’, ‘বৃহন্নলা’, ‘অসম্ভব’, ‘মানিকের লাল কাঁকড়া’ প্রভৃতি ছবিতে।

 

সাবা ভারতেও বেশ কয়েকটি কাজ করেছেন। এরমধ্যে রয়েছে –‘ষড়্‌রিপু’, ‘এপার-ওপার’ প্রভৃতি।

Share this article

https://mail.thewave24.com/view/1567/news

© 2026 TheWave24. All rights reserved.