‘অবৈধ যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প, বেরিয়ে আসার পথ পাচ্ছেন না’


ওয়েভ ওয়ার্ল্ড

ওয়েভ ওয়ার্ল্ড

১১ আগস্ট, ২০২৬

‘অবৈধ যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প, বেরিয়ে আসার পথ পাচ্ছেন না’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ নিয়ে তীব্র সমালোচনা করেছেন দেশটির সিনেটের সংখ্যালঘু নেতা চাক শুমার। তাঁর অভিযোগ, ট্রাম্পের এই যুদ্ধে কোনো সুস্পষ্ট কৌশল বা শৃঙ্খলা নেই। শুমার এমনকি তাঁর নেতৃত্বকে ‘সম্পূর্ণ ও চূড়ান্তভাবে ব্যর্থ’ বলেও মন্তব্য করেছেন। শুমার মঙ্গলবার (১১ অগাস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক বার্তায় ট্রাম্পের নেতৃত্বের সমালোচনা করেন।

 

‘এক্স’ বার্তায় শুমার লিখেছেন, ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে একটি ‘অবৈধ যুদ্ধে’ জড়িয়েছেন। সেই যুদ্ধে যুক্তরাষ্ট্র হারছে এবং কিভাবে সেখান থেকে বেরিয়ে আসা যায় – তারও কোনো পথ ট্রাম্পের জানা নেই বলে দাবি করেন তিনি।

 

তিনি আরও বলেন, ট্রাম্পের কৌশলগত দুর্বলতা, শৃঙ্খলার অভাব এবং কার্যকরভাবে আলোচনায় বসতে না-পারার কারণে মার্কিন সেনারা ঝুঁকির মুখে পড়ছেন। পাশাপাশি সাধারণ আমেরিকানদের নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও বাড়ছে।

 

শুমার দ্রুত যুদ্ধ বন্ধ করে ট্রাম্পের তৈরি করা ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

Share this article

https://mail.thewave24.com/view/1557/news

© 2026 TheWave24. All rights reserved.